মহারাষ্ট্র-হরিনায়ানা বিধানসভা ভোটের বিজেপির ফলাফল নিয়ে প্রতিক্রিয়া চিদাম্বরমের

মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনের দিও নজর রেখেছিলেন তিনি। বৃহস্পতিবার হরিয়ানা এবং মহারাষ্ট্র দুই রাজ্যেই আশাতীত ফল করেছে কংগ্রেস।

জেলে থেকেও দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন আইএনএক্স মিডিয়া মামলায় অন্যতম অভিযুক্ত পি চিদাম্বরম। মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনের দিও নজর রেখেছিলেন তিনি। বৃহস্পতিবার হরিয়ানা এবং মহারাষ্ট্র দুই রাজ্যেই আশাতীত ফল করেছে কংগ্রেস।

বিজেপির ফলাফল নিয়ে প্রতিক্রিয়া চিদাম্বরমের

লোকসভা ভোটে প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া কংগ্রেস যে আবার নতুন করে জেগে উঠতে পারে সেটা আশা করতে পারেনি বিজেপিও। অনেকটাই চমকে গিয়েছে বিজেপি শিবির। বৃহস্পতিবার আদালতে পেশের ফাঁকে সাংবাদিকরা ভোটের ফলাফল নিয়ে চিদাম্বরমকে জিজ্ঞাসা করেছিলেন, তার উত্তরে চিদাম্বরম বলেন আমরা জাতীয়তাবাদী পেশীশক্তিকে হারাতে পেরেছি। অত্যন্ত আনন্দের সঙ্গেই এই প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি। তাতেই বোঝা গিয়েছিল তাঁর মনোভাব।
আইএনএক্স মিডিয়া মামলায় চিদাম্বরমের গ্রেফতারি রাজনৈিতক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছে কংগ্রেস। কয়েকদিন আগে তিহার জেলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছিলেন সোনিয়া গান্ধী এবং মনমোহন সিং। সেই নিয়ে বিেজপি শিবিরে কম কটাক্ষ হয়নি। বিজেপির সেই কটাক্ষের আজ জবাব দিয়েছে কংগ্রেস। চিদাম্বরমের উচ্ছ্বাসে সেই বার্তাই প্রকাশ পেয়েছে। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+