ফি-কমানোর জন্য জেএনইউ-র ছাত্রদের জয় শ্রীরাম জপ করার পরামর্শ
বিশ্ববিদ্যালয়ের ফি কমাতে রামের শরণে যাওয়ার জন্য জেএনইউ-র ছাত্রদের পরামর্শ দিল হিন্দু মহাসভা।
বিশ্ববিদ্যালয়ের ফি কমাতে রামের শরণে যাওয়ার জন্য জেএনইউ-র ছাত্রদের পরামর্শ দিল হিন্দু মহাসভা। স্বামী চক্রপাণি পরামর্শ দিয়ে বলেছেন, জয় শ্রীরাম জপ করতে হবে নয় তো ভারত মাতা কি জয়, বন্দে মাতরম বলতে হবে তবে গিয়ে বিশ্ববিদ্যালয়েক ফি কিছুটা হলেও কমতে পারে। জেএনইউর ছাত্র বিপথে চলে গিয়েছে। তাঁদের পথে ফেরাতে হবে বলে জানিয়েছেন তিনি।

জেএনইউ-র ছাত্ররা পিজা, বার্গার খেসে সংস্কার হারিয়ে ফেলেছে বলে দাবি স্বামী চক্রপাণির। সেকারণে জয় শ্রীরাম জপ করার পরামর্শ দিয়েছেন তিনি। হিন্দু মহাসভা নেতার দাবি যে রামের নাম জপ করে সে মর্যাদার মধ্যে থাকে। জেএনইউ-র ছাত্ররা যে বিপথে চলে গিয়েছে তাঁদের সঠিক পথে ফেরাতে এই জয় শ্রীরাম স্লোগান।
গত কয়েকদিন ধকেই উত্তাল জেএনইউ। বিশ্ববিদ্যালয়ের চারপাশে জারি করা হয়েছে ১৪৪ ধারা। গতকাল ছাত্রদের সংসদ অভিযান ঘিরে চরম পরিস্থিতি তৈরি হয়েছিল দিল্লিতে। ব্যারিকেড করে ছাত্রদের মিছিল আটকালে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনায় ছাত্রদের নামে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিস।












Click it and Unblock the Notifications