Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কালো টাকা: তিনজনের নাম জানাল কেন্দ্র, তালিকায় ডাবর কর্তা

টাকা
নয়াদিল্লি, ২৭ অক্টোবর: সুইস ব্যাঙ্কে কালো টাকা জমিয়ে রেখেছেন, এমন তিনজনের নাম সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্রীয় সরকার। এঁরা হলেন প্রদীপ বর্মন, পঙ্কজ চিমনলাল লোধিয়া এবং রাধা এস টিম্বলো। অদূর ভবিষ্যতে আরও কয়েকটি নাম জানানো হবে বলে দাবি করেছে কেন্দ্র।

সুইস ব্যাঙ্কে ভারতের বহু শিল্পপতি, রাজনীতিবিদ, অভিনেতা কালো টাকা জমিয়ে রেখেছেন বলে বারবার অভিযোগ উঠেছে। ইউপিএ সরকারের আমলে ২০০৯ সালে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কালো টাকা নিয়ে তদন্ত জোরদার করবে তাঁর সরকার। সেই সূত্র ধরে এ দিন আদালতে হলফনামা দিয়ে ওই তিনজনের নাম প্রকাশ করল কেন্দ্র।

প্রদীপ বর্মন হলেন ডাবর ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর। ওষুধ, প্রসাধনী দ্রব্য, আয়ুর্বেদিক পণ্য ইত্যাদি তৈরিতে অগ্রগণ্য ডাবর। এমন একটি সংস্থার কর্তার নাম জড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবে অস্বস্তি তৈরি হয়েছে শিল্প মহলে। যদিও ডাবরের তরফে গোটা বিষয়টি অস্বীকার করা হয়েছে।

পঙ্কজ চিমনলাল লোধিয়া হলেন রাজকোটের শ্রীজি ট্রেডিং কোম্পানির প্রধান কর্তা। ভারত ছাড়াও বিশ্বের নানা প্রান্তে ব্যবসা রয়েছে এই গুজরাতির। আর গোয়ার বাসিন্দা রাধা এস টিম্বলো হলেন খনি শিল্পে যুক্ত। আদালতে সরকারের আইনজীবীরা জানান, যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে বলেই এঁদের নাম জানানো হল। আগামীদিনে আর যে নামগুলি পাওয়া যাবে, সেইগুলিও জানানো হবে আদালতকে।

যদিও যাঁর জনস্বার্থ মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট কালো টাকা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল, সেই রাম জেঠমালানি সরকারের এহেন পদক্ষেপে বেজায় চটেছেন। তাঁর দাবি, এত তাড়াহুড়ো করে নাম ঘোষণা করা ঠিক হয়নি। কিছুদিন আগে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে চিঠি লিখে অভিযোগ তুলেছিলেন যে, কালো টাকার মালিকদের বাঁচাতে চেষ্টা করা হচ্ছে। অরুণ জেটলিকে 'অপরাধীদের মদতদাতা' হিসাবে বর্ণনা করেছিলেন তিনি। অনেক সত্যই সরকার গোপন করছে বলে অভিযোগ আনা হয় চিঠিতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+