বহাল করোনা বিধি, কোভিড নিয়ন্ত্রণে‌র জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রত্যাহার করল কেন্দ্র

বহাল করোনা বিধি, কোভিড নিয়ন্ত্রণে‌র জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রত্যাহার করল কেন্দ্র

দেশে করোনা ভাইরাসের প্রকোপ এখন অনেকটাই কম। টিকাকরণের ওপরও জোর দিয়েছে কেন্দ্র সরকার। এরকম পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে মহামারি মোকাবিলায় পরিস্থিতির সামগ্রিক উন্নতি ও সরকারের প্রস্তুতির পরিপ্রেক্ষিতে করোনা ভাইরাস (‌কোভিড–১৯)‌ রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইনের বিধান প্রত্যাহার করা হয়েছে। তবে কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার বিষয়ে পরামর্শদাতারা মুখে মাস্ক পরা সহ অন্যান্য বিধি অনুসরণ করার কথা জানিয়েছে।

বহাল করোনা বিধি, কোভিড নিয়ন্ত্রণে‌র জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রত্যাহার করল কেন্দ্র


কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা নির্দেশে জানিয়েছে, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য ডিএমএ অ্যাক্ট, ২০০৫ এর অধীনে আদেশ এবং নির্দেশিকা জারি করা যথাযথভাবে বন্ধ করার বিষয়ে বিবেচনা করার পরামর্শ দিয়েছে ৷ নির্দেশিকায় বলা হয়েছে, '‌রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থা, টিকাকরণ এবং কোভিড উপযুক্ত আচরণ সহ অন্যান্য সম্পর্কিত দিকগুলির জন্য সময়ে সময়ে স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা জারি করা বা জারি করা এসওপিএস/পরামর্শগুলি অনুসরণ করা চালিয়ে যেতে পারে।’

একদিকে যখন চিন ও ইউরোপে করোনা ভাইরাসের তীব্রতা ফের বাড়তে দেখা যাচ্ছে ঠিক সেই সময়ই ভারতে দৈনিক করোনা সংক্রমণ হ্রাস পাচ্ছে এবং পজিটিভ হারও ০.‌৫ শতাংশের নীচে রয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বুধবারই ভারতে নতুন করে সংক্রমিত হয়েছে ১,৭৭৮ জন এবং করোনায় মৃত্যু হয়েছে ৬২ জনের। অন্যদিকে সক্রিয় করোনা কেস দাঁড়িয়ে রয়েছে ২৩ হাজারে। ভাল্লা জানিয়েছেন যে গত ২৪ মাসে কোভিড মহামারি পরিচালনার জন্য উল্লেখযোগ্যভাবে সক্ষমতা তৈরি করা হয়েছে। গত সাত সপ্তাহে করোনা সংক্রমণ হ্রাস পাওয়া প্রসঙ্গে সরকারিভাবে বলা হয়, '‌পরবর্তী কোনও নির্দেশ জারি করা হয়নি। যদিও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মাস্ক ও হাত ধোওয়া–স্যানিটাইজড করার স্বাস্থ্যবিধি মহামারির সঙ্গে মোকাবিলা করার প্রধান হাতিয়ার হিসাবে বজায় রাখবে।

ভারতে গত ১৬ মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ। যা জোর কদমে চলছে। এছাড়াও বয়স্কদের বুস্টার ডোজ শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার। মহামারি প্রতিরোধ করতে এখন টিকাকরণই মূল হাতিয়ার ভারতের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+