ভারতের মাটিতে এখনও পর্যন্ত ৩২০টি চিনা অ্যাপ ব্লক করা হয়েছে! কিন্তু কেন জানেন?
কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত ৩২০টি মোবাইল অ্যাপ ব্যান করা হয়েছে। এক লিখিত প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সোম প্রকাশ। তাঁর দাবি, দেশের নিরাপত্তা'র কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রে
কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত ৩২০টি মোবাইল অ্যাপ ব্যান করা হয়েছে। এক লিখিত প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সোম প্রকাশ। তাঁর দাবি, দেশের নিরাপত্তা'র কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

শুধু তাই নয়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া ঠেকাতেও এহেন পদক্ষেপ বলে লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। উল্লেখ্য, গত কয়েকমাসে একাধিক বার অ্যাপ ব্লক করেছে কেন্দ্রীয় সরকার! কিন্তু ঠিক কতগুলি অ্যাপ ব্যান করা হয়েছে তা স্পষ্ট ছিল না। তবে এদিন মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট সেই বিষয়টি।
তবে বলে রাখা প্রয়োজন গত মাসে আরও একবার ৪৯টি অ্যাপ ব্যান করা হয়। যার মধ্যে বেশিরভাগ চিনের তৈরি অ্যাপ ছিল বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাঁর মতে, নাম বদলে সেই অ্যাপগুলিকে ফের নিয়ে আসা হয়েছিল।
লোকসভায় লিখিত এক ভাষণে সোম প্রকাশ আরও জানিয়েছেন, তথ্যপ্রযুক্তি আইনের 69A ধারা অনুজাতি ৩২০ টি মোবাইল অ্যাপকে ব্লক করে দেওয়া হয়েছে। মূলত ইন্টারনেট ব্যবহারকারীদের নিরাপত্তা, বিশ্বাসকে মর্যাদা দিতেই এহেন সিদ্ধান্ত বলে জানিয়েছেন মন্ত্রী। এদিন আরও একটি প্রশ্নের জবাব দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
সেখানে তিনি জানাচ্ছেন, ভারতে ২০০০ সালের এপ্রিল মাস থেকে ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত চিন থেকে শুধুমাত্র 2.5 বিলিয়ন ডলার ফরেন ডাইরেক্ট এনবেস্টমেন্ট অর্থাৎ FDI পাওয়া গিয়েছে।
বলে রাখা প্রয়োজন গত এক বছরের মধ্যে সরকার একাধিক জনপ্রিয় চিনের তৈরি অ্যাপ নিষিদ্ধ করে দিয়েছে। বিশেষ করে গানওয়াল ভ্যালিতে হওয়া সংঘর্ষের পরেই চিনের উপর মাস্টারস্ট্রোক চালায় মোদী সরকার। পাবজি মোবাইল, ফ্রি ফায়ার সহ একাধিক জনপ্রিয় অ্যাপকে ব্লক করে দেওয়া হয়েছে ভারতের মাটিতে।
এই সমস্ত চিনের তৈরি অ্যাপগুলির ভারতে কয়েকশ কোটি ব্যবহারকারী ছিল। কিন্তু ব্লক করার পরেও একাধিক চিনের অ্যাপ নতুন নামে ফিরে আসে অ্যাপ স্টোরে। তবে সরকার এখনও পর্যন্ত এই সমস্ত অ্যাপ নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানায়নি। উদাহারণ হিসাবে FreeFire- তাঁরা দাবি করেন তাঁরা সিঙ্গাপুরের তৈরি একটি সংস্থার অ্যাপ।
কিন্তু তা সত্ত্বেও ভারতের মাটিতে তাঁদের অ্যাপ ব্যান করে দেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত বেশ কিছু চিনের তৈরি অ্যাপ প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে রয়েছে। ভারতে সেগুলিকে ব্যবহারও করা হয়। আগামিদিনে এই সমস্ত অ্যাপগুলির বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications