আন্দোলনকারী কৃষকদের উপরই পাল্টা চাপ কেন্দ্রের! পরবর্তী আলোচনা ঘিরে আরও ধোয়াঁশা

নয়া কৃষি আইনের কোন কোন জায়গায় সংশোধনে চাইছেন কৃষকরা, সে বিষয়ে স্পষ্ট করে কৃষক সংগঠনের কাছে দ্বিতীয় পর্যায়ে আলোচনার জন্য দিন ঠিক করতে বলল কেন্দ্র৷ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে দ্রুত কৃষক আন্দোলনের অবসান চাইছে সরকার৷ ৪০টি কৃষক সংগঠনকে লেখা চিঠিতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের যুগ্মসচিব বিবেক আগরওয়াল জানান, কৃষকদের সমস্যার সমাধানে উদার মনোভাবের সঙ্গে আলোচনা চায় সরকার৷ দ্রুত এই সমস্যার সমাধানের প্রয়োজন৷

২৬ দিনে পড়ল সিঙ্ঘু সীমান্তে কৃষকদের আন্দোলন

২৬ দিনে পড়ল সিঙ্ঘু সীমান্তে কৃষকদের আন্দোলন

এর আগে পাঁচটি বৈঠকে কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কথা হলেও সমস্যার সমাধান হয়নি৷ কারণ কৃষকরা নির্দিষ্ট তিনটি আইন বাতিলের পক্ষে৷ অন্যদিকে সরকার আইন সংশোধনে নমনীয় হলেও নয়া কৃষি আইন বাতিলের প্রস্তাব প্রতিবারই বাতিল করে দেয় তারা৷ এই অবস্থায় আজ ২৬ দিনে পড়ল সিঙ্ঘু সীমান্তে কৃষকদের আন্দোলন৷

পরবর্তী বৈঠকের দিনক্ষণ

পরবর্তী বৈঠকের দিনক্ষণ

কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের যুগ্মসচিব বিবেক আগরওয়াল জানিয়েছেন, ৯ ডিসেম্বরেই কৃষকদের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল৷ যেখানে কেন্দ্র জানিয়েছিল, অন্তত সাতটি ইস্যুতে কৃষি আইন সংশোধন করা যেতে পারে৷ এই বিষয়ে লিখিত নিশ্চয়তাও দেওয়া হবে, যে নূ্যনতম সহায়ক মূল্য আগের মতোই বহাল থাকবে৷ তবে কেন্দ্রের তরফে বক্তব্য, পরবর্তী বৈঠকের দিনক্ষণ স্থির করতে হবে আন্দোলনকারীদেরই।

প্রস্তাব বাতিল করে দেয় কৃষক সংগঠনগুলি

প্রস্তাব বাতিল করে দেয় কৃষক সংগঠনগুলি

যদিও ১৬ ডিসেম্বর একটি ই-মেলের মাধ্যমে কেন্দ্রের সেই প্রস্তাব বাতিল করে দেয় কৃষক সংগঠনগুলি৷ এই অবস্থায় কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের যুগ্ম সচিব নতুন করে আলোচনার দিন ঠিক করতে চিঠি দিল কৃষক সংগঠনগুলিকে৷ যেখানে তিনি জানিয়েছেন, নতুন কৃষি আইনের ঠিক কোন কোন বিষয় নিয়ে কৃষকরা সংশয়ে, তা স্পষ্ট করা হোক৷

আন্দোলনে যোগ দেওয়া এক কৃষকের আত্মহত্যা

আন্দোলনে যোগ দেওয়া এক কৃষকের আত্মহত্যা

এদিকে সিঙ্ঘু সীমান্তে আন্দোলনে যোগ দেওয়া এক কৃষক আত্মহত্যা করল। জানা গিয়েছে মৃত কৃষকের বয়স ২২। আন্দোলন থেকে বাড়ি ফিরে এই ঘটনা ঘটায় সে। রবিবার বিষাক্ত কিছু খেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ সূত্রে খবর৷ মৃতের নাম গুরলব সিং৷ তিনি ভাতিন্ডা জেলার দয়ালপুরা মির্জা গ্রামের বাসিন্দা৷ দিল্লির আন্দোলনে অংশ নিয়ে শুক্রবার বাড়ি ফেরেন তিনি৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+