সারদা-কাণ্ডে এ বার সিবিআই তলব মুকুলকে, থরহরি কম্প তৃণমূলে
কলকাতা, ১২ জানুয়ারি: সারদা-কাণ্ডে এ বার মুকুল রায়কে ডেকে পাঠাল সিবিআই। চিঠি দিয়ে তাঁকে যত শীঘ্র সম্ভব হাজিরা দিতে বলা হয়েছে। সোমবার গোয়েন্দারা এই চিঠি পাঠান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক মুকুলবাবুকে।
আরও পড়ুন: সারদা-কাণ্ডে গ্রেফতার পরিবহণ মন্ত্রী মদন মিত্র
আরও পড়ুন: এর পর দুই 'ম' জেলে যাবে, মদনের গ্রেফতারির পর বলছে বিরোধীরা
আরও পড়ুন: সিবিআই বিজেপির 'ফ্রন্টাল অর্গানাইজেশন', মুকুলকে নোটিশে খাপ্পা তৃণমূল
সারদা-কাণ্ডে তদন্ত যত এগিয়েছে, ততই নাম জড়িয়েছে মুকুল রায়ের। তিনি সুদীপ্ত সেনকে নানা সময় ব্ল্যাকমেল করে যেমন টাকা নিয়েছেন বলে অভিযোগ, তেমনই বিনিময়ে বিভিন্ন সুবিধা পাইয়ে দিয়েছেন। জেলবন্দি তৃণমূল সাংসদ কুণাল ঘোষ এর আগে দাবি করেছেন, মুকুল রায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করলে অনেক কিছু জানা যাবে।

এদিকে, এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনীতিক মহলে। কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, "আমরা অবাক নই। আমরা আগেই বলেছিলাম, এর সঙ্গে শাসক দলের যোগ আছে। তারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। সিবিআই তদন্তের দাবিতে মামলা চলার সময় বিচারপতিরা আমাদের সঙ্গে একমত হয়েছিলেন। মুকুলবাবুকে ডাকার পর প্রমাণিত হল, আমাদের বক্তব্য সঠিক। তৃণমূলের আরও অনেকে গ্রেফতারের অপেক্ষায়। তাই সিবিআইয়ের বিরুদ্ধে এত বিষোদগার। কান টানা হয়েছে, এ বার মাথা কবে আসবে অপেক্ষা করছি। সাধারণ মানুষ, যাঁদের টাকা মার গিয়েছে, তাঁরা অন্তত শান্তি পাবেন।"
বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, "যে পাঁচজনের নাম মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাদের তিনজন জেলে। একজন ডাক পেল। বাকি রইল একজন।" প্রসঙ্গত, ২০১৩ সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "কুণাল চোর? টুম্পাই চোর? মদন চোর? মুকুল চোর? আমি চোর? আর তোমরা সব সাধু?" সেই সূত্র ধরেই বিরোধীরা বারবার বিঁধেছে মমতাকে।
প্রাক্তন সিপিএম সাংসদ সুজন চক্রবর্তী বলেন "মুকুল রায় সবটা জানেন। ওঁকে অনেক আগেই ডাকার কথা ছিল। কোথায় সুদীপ্ত সেন, কখন সুদীপ্ত সেন, কী করবেন সুদীপ্ত সেন, সবই ঠিক করতেন মুকুল রায়। দলনেত্রীর আশীর্বাদ ছিল ওঁর মাথায়। তাই এ সব করতে পেরেছেন। তা হলে কে প্রতারণা করল সাধারণ মানুষকে? চিটফান্ড মালিকরা নাকি তৃণমূল কংগ্রেস? সুদীপ্ত সেনের থেকে বড় খেলোয়াড় মুকুল রায়।"
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "মুকুল রায়কে গ্রেফতার করে হেফাজতে নেওয়া উচিত সিবিআইয়ের। নইলে তদন্ত সম্পূর্ণ হবে না। কারণ উনি অর্থ তছরুপের নায়ক।"
এদিকে, তৃণমূল কংগ্রেসের অন্দরে এর জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বলে খবর। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা বলেন, "যা শুরু হয়েছে, এ বার দেখছি দিদিকেও ডেকে পাঠাবে। মানুষের কাছে আর আমাদের মুখ দেখানোর জায়গা নেই।"
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications