কবের মধ্যে দেশে আসবে সবকটি রাফাল? সংসদে যা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই অনুমোদনপ্রাপ্ত সবকটি রাফাল যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হয়ে যাবে৷ সোমবার রাজ্যসভায় দাঁড়িয়ে একথা জানান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ এর মধ্যে চলতি বছরের মার্চ মাসের মধ্যেই আরও সাতটি রাফালে হাতে পাবে বায়ুসেনা৷ ইতিমধ্যেই ১১টি রাফালে যুদ্ধবিমান বায়ুসেনা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে৷

২৭ জানুয়ারি আরও তিনটি বিমান হাতে পায় ভারতীয় বায়ুসেনা

২৭ জানুয়ারি আরও তিনটি বিমান হাতে পায় ভারতীয় বায়ুসেনা

ভারতীয় বায়ুসেনার এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, প্রথম দফায় গত বছরের ২৯ জুলাই পাঁচটি রাফাল ভারতের মাটি ছোঁয়৷ এরপর চলতি বছরের ২৭ জানুয়ারি আরও তিনটি বিমান হাতে পায় ভারতীয় বায়ুসেনা৷ ফ্রান্স থেকে রওনা হওয়ার পর একটানা উড়ে ২৭ জানুয়ারি রাতে ভারতে আসে সেগুলি৷

৩৬টি রাফালে তৈরি করে দেবে ফ্রান্স

৩৬টি রাফালে তৈরি করে দেবে ফ্রান্স

পরবর্তীতে আরও তিনটি রাফাল যোগ দেয় ভারতীয় বায়ুসেনায়৷ ভারতের পথে ওড়ার সময় ভাসমান অবস্থাতেই সফলভাবে বিমানে জ্বালানি ভরার কাজও সারা হয়৷ ফরাসি সংস্থার তৈরি এই যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি করেছে ভারত৷ যার বিনিময়ে ভারতকে ৩৬টি রাফালে তৈরি করে দেবে ফ্রান্স৷

রাফাল একটি ৪.৫ জেনারেশনের যুদ্ধবিমান

রাফাল একটি ৪.৫ জেনারেশনের যুদ্ধবিমান

তথ্য বলছে, রাফাল একটি ৪.৫ জেনারেশনের যুদ্ধবিমান৷ যারমধ্যে সমস্ত অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে৷ এর সবথেকে বড় সুবিধা হল, একবার উড়ান শুরুর পর এক নাগাড়ে অন্তত চারটি অভিযানে অংশ নিতে সক্ষম এই যুদ্ধবিমান৷ উল্লেখ্য, ইতিমধ্যেই ১১টি রাফালে যুদ্ধবিমান বায়ুসেনা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+