বাজেট ২০২১: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দিলেন কোভিড থেকে কৃষি নিয়ে বড় বার্তা
কৃষক আন্দোলন থেকে শুরু করে, করোনা অতিমারীরর মধ্যে শুরু হয়েছে এবছরের বাজেট সেশন। এমন এক অবস্থায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তব্য রাখলেন বাজেট অধিবেশনে। সেখানে তিনি কোন কোন ইস্যুতে বার্তা রেখেছেন দেখা যাক।

- আত্মনির্ভরতার কথা বলে বাজেটের উদ্বোধনী ভাষণ শুরু রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।
- করোনা সঙ্কটের মাঝে কীভাবে ভারত টিকা তৈরি থেকে শুরু করে গোটা সংকটের মোকাবিলা করেছে এবং আত্মনির্ভরতার মাধ্যমে সারাবিশ্বে আরও বড় শক্তি হিসেবে উঠে এসেছে তাই ব্যাখ্যা করছেন রাষ্ট্রপতি কোবিন্দ।
- করোনা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে রামনাথ কোবিন্দ মনে করিয়ে দেন যে ৬ জন সাংসদ করোনায় আক্রান্ত হয়ে এবঠর প্রয়াত হন।
- রাষ্ট্রপতি বলেন যে যেভাবে তাঁর সরকার মানুষের জীবন বাঁচাতে করোনার বিরুদ্ধে লড়ছে তাতে তিনি সন্তুষ্ট।
- এদিন রাষ্ট্রপতি বলেন এমএসপির ক্ষেত্রে এবছর দেশরেকর্ড গড়েছে।
- এদিকে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকার অবমাননা নিয়ে বক্তব্য প্রকাশ করে অসন্তোষ জাহির করেন রাষ্ট্রপতি।তিনি জানান জাতীয় পতাকার অবমাননা দুর্ভাগ্যজনক। তিনি বলেন সংবিধান আমাদের বাক স্বাধীনতা যেমন দেয় , তেমনই সংবিধান আমাদের শেখায় আইন শৃঙ্খলা রক্ষা করতেও। এদিন কার্যত বিরোধী শূন্য সংসদে একথা বলেন রামনাথ কোবিন্দ। এদিন ১৬ টি বিরোধীদল বয়কট করে এই অধিবেশন।
- রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিন সাফ বার্তায় জানান, তাঁর সরকার তিনটি কৃষি আইনের যে সুবিধার দিক, সুযোগের দিক রয়েছে তা কিছুতেই খর্ব করছে না। তিনি বলেন, এই আইন মূলত, দেশের সংস্কারের রাস্তা তৈরি করবে। এই আইনের হাত ধরে কৃষকদের নতুন অধিকার পাইয়ে দেওয়া হচ্ছে বলে বক্তব্য রাখেন রামনাথ কোবিন্দ।
- এদিন রাষ্ট্রপতি উত্তরপূর্বের উন্নয়ন ও সন্ত্রাস মুক্তি নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি রাষ্ট্রপতি কোবিন্দ বলেন, ব্রহ্মপুত্র নদী ঘিরে উন্নয়নের বার্তা।
- রাষ্ট্রপতি জানান, দেশের উন্নয়নের পাশাপাশি, দেশের বিচ্ছিন্নতাবাদী শক্তির বিনাশে তাঁর সরকার যে সফল তার প্রমাণ বোড়োল্যান্ড ও ভূস্বর্গের নির্বাচন।
- রাষ্ট্রপতি এদিন গালওয়ানে মোতায়েন ভারতের সেনাজওয়ানদের সাহসের ভূয়সী প্রশংসা করেন। প্রসঙ্গ তোলেন চিনের বিস্তারবাদী শক্তির।
- রাষ্ট্রপতি এদিন বলেন, কোভিড অতিমারীর প্রবল প্রকোপ সত্ত্বেও অর্থনীতিকে চাঙ্গা করতে সফল হয়েছে ভারত।
- শীর্ষ আদালতের নির্দেশে রামমমন্দিরের নির্মাণ শুরু হয়েছে বলে বার্তা দেন রাষ্ট্রপতি।
- ভারত বিশ্বের সবচেয়ে বড় মোবাইল উৎপাদনকারী দ্বিতীয় বৃহত্তম দেশ হিসাবে উঠে আসছে ভারত।
- গরিব ও মধ্যবিত্তের বিদ্যুৎবিল কম যাতে হয়, তার দিকে নজর দিয়ে সরকার একাধিক প্রকল্প নিয়েছে।
- জ্য়োতিরিন্দ্র নাথ ঠাকুরের উল্লেখ করে 'চল রে চল , সব ভারতও সন্তান ' এর উল্লেখ রাষ্ট্রপতির কণ্ঠে।
- তিনি ভারতকে আত্ননির্ভর বানানোর ডাক দেন অধিবেশেনর ভাষণে।












Click it and Unblock the Notifications