সাংসদ ই আহমেদের মৃত্যু, পিছতে পারে বাজেট পেশ, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভা স্পিকার

নিজের চতুর্থ বাজেট পেশ করার জন্য প্রস্তুত কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কিন্তু অপ্রত্যাশিতভাবে সাংসদ ই আহমেদের মৃত্যুর জেরে বাজেট পেশ পিছিয়ে যেতে পারে, কিংবা পিছতে পারে বাজেট পেশের সময়।

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : নিজের চতুর্থ বাজেট পেশ করার জন্য প্রস্তুত কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কিন্তু অপ্রত্যাশিতভাবে সাংসদ ই আহমেদের মৃত্যুর জেরে বাজেট পেশ পিছিয়ে যেতে পারে, কিংবা পিছতে পারে বাজেট পেশের সময়।

সাংসদ ই আহমেদের মৃত্যু, পিছতে পারে বাজেট পেশ, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভা স্পিকার

সূত্রের খবর, মঙ্গলবারের বদলে বাজেট পেশ করা হতে পারে বুধবার ২ ফেব্রুয়ারি। অথবা মঙ্গলবারই বাজেট পেশের সময়ে বদল হতে পারে। সকাল ১১ টায় বাজেট পেশ হবে না তা প্রায় একপ্রকার নিশ্চিত। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার।

অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী সন্তোষ গঙ্গাওয়ার জানিয়েছেন, "সাংসদ ই আহমেদের মৃত্যুর ঘটনায় আমার আলোচনা করে দেখছি যদি বাজেট অধিবেশন পিছোনো যায়। লোকসভার স্পিকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সাধারণত,সাংসদ থাকাকালীন কেউ মারা গেলে সাধারণত অধিবেশন স্থগিত রাখা হয়।"

বাজেট ভাগ্য চূড়ান্ত হবে সকাল ৯ টায় লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকের পর। সর্বদলের মতামত নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+