হয় আস্থা ভোট, না হলে পদত্যাগ, কুমারস্বীমাকে চ্যালেঞ্জ ইয়েদুরাপ্পার
শনিবার কুমারস্বামী আর সিদ্দারামাইয়ার সঙ্গে দফা দফায় দফায় বৈঠকের পর মন গলেছে বিদ্রোহী কংগ্রেস বিধায়ক এমটিবি নটরাজনের।
মন ঘুরছে বিদ্রোহীদের। কিছুটা হলেও আশার আলো দেখেছে কর্নাটকের জোট সরকার। শনিবার কুমারস্বামী আর সিদ্দারামাইয়ার সঙ্গে দফা দফায় দফায় বৈঠকের পর মন গলেছে বিদ্রোহী কংগ্রেস বিধায়ক এমটিবি নটরাজনের। পদত্যাগ পত্র ফিরিয়ে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। একঙ্গে বিদ্রোহী বিধায়কদেরও পদত্যাগ ফিরিয়ে নেওয়ার জন্য বোঝাবেন বলে জানিয়েছেন তিনি।

রবিবার সকালেই মুম্বইয়ের উদ্দেশ্য পাড়ি দিয়েছেন তিনি। নতুন করে বেঁচে ওঠার চেষ্টা করছে জোট সরকার। এদিকে বিরোধীরা সোমবার বিধানসভায় আস্থাভোটের দািব জানিয়েছে। সেদিন অগ্নিপরীক্ষা কুমারস্বামীর।
বিজেপি নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা কুমারস্বামীকে রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, হয় আস্থা ভোটের মুখোমুখি হও, নইলে পদত্যাগ করো। ইয়েদুরাপ্পা দাবি করেছেন ইতিমধ্যেই কংগ্রেস এবং জেডিএস জোট সরকারের ১৫ জন বিধায়ক পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিকে কোনও মতেই আস্থাভোটে জিততে পারবেন না কুমারস্বামী। তাই আগে থেকেই তাঁর পদত্যাগ করা উচিত বলে দাবি করেছেন ইয়েদুরাপ্পা। তাই আস্থাভোটে যাওয়ার আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে কুমারস্বামীকে ইস্তফা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
যদিও গত শুক্রবার কুমারস্বামী বিরোধীদের জল্পনায় জল ঢেলে দাবি করেছিলেন িতনি আস্থাভোটে রাজি আছেন। বিধানসভার বাদল অধিবেশনের তিনি আস্থাভোট করবেন বলে স্পিকার কে আর রমেশ কুমারকে জানিয়েছিলেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications