রানওয়েতে ব্রেক বিপর্যয়, ফের প্রশ্নের মুখে তেজস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাইলট
ভারতীয় বায়ুসেনার অন্যতম ভরসা স্বদেশে তৈরি যুদ্ধবিমান এইচএএল এর তেজস কে ঘিরে ফের অস্বস্তিকর খবর। নিয়মিত প্রশিক্ষণ শেষে ঘাঁটিতে ফেরার সময় অবতরণের মুহূর্তে আচমকা 'ব্রেক ফেল' আর তার জেরেই রানওয়ে ছিটকে গিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হল যুদ্ধবিমানটি। যদিও তৎপরতার সঙ্গে ইজেক্ট করে প্রাণে রক্ষা পান পাইলট। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও বিমানটির অবস্থা দেখে কার্যত সেটিকে হারানোর আশঙ্কাই করছেন সংশ্লিষ্ট মহল।
সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৭ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে। নিয়মমাফিক প্রশিক্ষণ উড়ান শেষে ঘাঁটিতে নামার সময় হঠাৎ করেই ব্রেক কাজ করা বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বুঝেই দ্রুত সিদ্ধান্ত নেন পাইলট ককপিটের দরজা খুলে বেরিয়ে আসেন। তাঁর শরীরে কোনও চোট লাগেনি। কিন্তু নিয়ন্ত্রণহীন বিমানটি রানওয়ে থেকে ছিটকে দূরে গিয়ে ভেঙে পড়ে।

স্বদেশি প্রযুক্তিতে নির্মিত তেজস যুদ্ধবিমান বরাবরই নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। বায়ুসেনার বহরে এই লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তবু সাম্প্রতিক এই দুর্ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্রের খবর, ঘটনার পরপরই প্রায় ৩০টি এক আসনবিশিষ্ট তেজস সাময়িকভাবে মাটিতে বসিয়ে রাখা হয়েছে। প্রতিটি বিমানের যান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে বায়ুসেনা। কোথাও গাফিলতি বা কারিগরি ত্রুটি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের ছাড়পত্র মিললেই সেগুলি আবার আকাশে ওড়ানো হবে।
তেজস নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড কে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ৮৩টি যুদ্ধবিমান তৈরির বরাত দেয় প্রতিরক্ষা মন্ত্রক। প্রায় ৪৮ হাজার কোটি টাকার সেই চুক্তির পর ২০২৫ সালের সেপ্টেম্বরে আরও ৯৭টি তেজস তৈরির অর্ডার দেওয়া হয়, যার আর্থিক মূল্য ৬২ হাজার কোটি টাকা। তবে নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অভিযোগ, মার্কিন সংস্থা জিই এরোস্পেসের কাছ থেকে ইঞ্জিন সরবরাহে দেরি হওয়ায় উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়েছে।
উল্লেখ্য, তেজসের ক্ষেত্রে এটি তৃতীয় বড় দুর্ঘটনা। ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমের এর কাছে একটি তেজস ভেঙে পড়ে, সে বারও পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। পরে দুবাই এয়ার শো চলাকালীন দ্বিতীয় দুর্ঘটনায় প্রাণ হারান বায়ুসেনার উইং কমান্ডার নমন স্যাল। ৭ ফেব্রুয়ারির ঘটনা সেই তালিকায় নতুন সংযোজন করল।
স্বদেশি যুদ্ধবিমান প্রকল্পকে ঘিরে গর্ব যেমন রয়েছে, তেমনই এই ধারাবাহিক বিপত্তি ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। তদন্তের রিপোর্ট সামনে এলে তবেই স্পষ্ট হবে, এটি বিচ্ছিন্ন যান্ত্রিক ত্রুটি, নাকি বৃহত্তর কোনও কাঠামোগত সমস্যার ইঙ্গিত।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications