জারি ব্লু কর্নার নোটিশ! প্রজ্জ্বল রেভান্নাকে নিয়ে মোদী-শাহকে প্রশ্নবাণ কংগ্রেসের
যৌন নির্যাতন মামলায় হাসান লোকসভা কেন্দ্রের সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ব্লু কর্নার নোটিশ জারি করা হয়েছে। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী পরমেশ্বরা এদিন এই তথ্য জানিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী পরমেশ্বরকে উদ্ধৃত করে বলেছে, প্রজ্জ্বলকে ভারতে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে। এছাড়া সিবিআইও ব্লু কর্নার নেটিস জারি করেছে।
কর্নাটক সরকার যৌন নির্যাতন মামলায় সিট গঠন করে প্রজ্জ্বলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করলেও তাকে এখনও ধরা যায়নি। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী যৌন নির্যাতনের অভিযোগ ফাঁস হওয়ার পরে প্রজ্জ্বল রেভান্না জার্মানিতে পালিয়ে যান।

কংগ্রেসের প্রশ্নবাণ
এদিন কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রজ্জ্বল রেভান্না মামলায় প্রশ্নবাণ ছুঁড়ে দিয়েছে। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেছেন, এব্যাপারে কংগ্রেসের বার্তা সহজ ও পরিষ্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন গণধর্ষককে রক্ষা করেছেন। তাঁর আরও অভিযোগ, প্রধানমন্ত্রী জানতেন তাঁদের সহযোগী দলের প্রার্থী কয়েকশো মহিলা নির্যাতনকারী। তিনি আরও দাবি করেছেন ২০২৩-এর ডিসেম্বরে এক বিজেপি নেতা সব প্রমাণ-সহ প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের সঙ্গে যোগাযোগ করেন। তিনি এনিয়ে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।
কেন বিজেপি জেডিএসের সঙ্গে হাত মিলিয়েছিল?
- হাসান লোকসভার বর্তমান সাংসদ প্রজ্জ্বলকে আবার কেন মনোনয়ন দেওয়া হল?
- কেন প্রধানমন্ত্রী মোদী নিজে জেডিএসের পক্ষে প্রচার করলেন?
- কেন বিজেপি-জেডিএস সব জানার পরেও প্রজ্জ্বল সম্পর্কে সত্য গোপন করল?
- কেন প্রজ্জ্বলকে ভারত ছেড়ে যাওয়ার সুবিধা করে দেওয়া হল? (প্রসঙ্গত কর্নাটকে ভোট শেষ হওয়ার কয়েকঘন্টার মধ্যে গত ২৬ এপ্রিল প্রজ্জ্বল রেভান্না দেশ ছাড়ে)
- প্রজ্জ্বলকে ভারতে ফিরিয়ে আনতে সিবিআই ও কেন্দ্রীয় সরকারকে সিটের চিঠির জবাব কেন প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী দেননি?
- কেন প্রজ্জ্বলের কূটনৈতিক পাসপোর্ট এখনও বাতিল করা হবে না?
- যদি একজন গণধর্ষক দেশ ছেড়ে পালিয়ে যায়, তাহলে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব কার, কেন্দ্র না রাজ্য সরকারের?
- প্রধানমন্ত্রী কেন প্রজ্জ্বল রেভান্নাকে প্রশ্ন করতে ভয় পাচ্ছেন?
ফাঁদে প্রজ্জ্বলের বাবাও
অপহরণের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে জেডিএস নেতা তথা প্রজ্জ্বল রেভান্নার বাবা এইচডি রেভান্নাকে। এক ব্যক্তি এইচডি রেভফান্না এবং তার সহযোগী সতীসের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, প্রজ্জব্ল রেভান্না তার মাকে যৌন নির্যাতনের একটি ভিডিও পাঠিয়েছিলেন। তারপর থেকে তিনি নিখোঁজ। মহিলার ছেলের অভিযোগের ভিত্তিতে এইচডি রেভান্নাকে গ্রেফতার করেছে সিট।
ব্লু কর্নার নোটিশ কী?
সাধারণভাবে ব্লু কর্নার নোটিস তাদের বিরুদ্ধে জারি করা হয়, যারা কোনও অপরাধের সঙ্গে জড়িত।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications