৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরে প্রথম নির্বাচন! সকাল থেকে চলছে নির্বিঘ্নেই
রাজ্য থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে জম্মু ও কাশ্মীরের প্রথম নির্বাচন শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচন চলছে সেখানে।
রাজ্য থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে জম্মু ও কাশ্মীরের প্রথম নির্বাচন শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচন চলছে সেখানে। এই নির্বাচনে ৩১০ টি ভোট কেন্দ্রে ১০৬৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে। কংগ্রেস, বাম, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি এই নির্বাচন বয়কট করেছে।

২৬,৬২৯ নির্বাচকের মধ্যে ৮৩১৩ জন মহিলা এবং ১৮,৩১৬ জন পুরুষ। তাঁরাই ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচন করবেন। রাজ্যের ৩১৬ টি ব্লকের মধ্যে নির্বাচন হচ্ছে ৩১০ টি ব্লকে।
এই নির্বাচনে সব থেকে বেশি প্রার্থী রয়েছে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় ১০১ জন। আর সব থেকে কম প্রার্থী রয়েছে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে, ৪ জন। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে উদাসীন মনোভাবের অভিযোগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা জানিয়ে দিয়েছেন কংগ্রেস।
Jammu and Kashmir: Voting underway in Ganderbal for Block Development Councils (BDC) elections pic.twitter.com/EnFihogq41
— ANI (@ANI) October 24, 2019
এই নির্বাচনে বারামুলায় প্রার্থী রয়েছেন ৯০ জন, জম্মুতে ৮২ জন, রাজৌরিতে ৭৬ জন, ডোডায় ৭৪ জন, কাঠুয়ায় ৭২ জন, উধমপুর এবং বদগাঁওয়ে ৫৮ জন করে, কিস্তওয়ারে ৪৪ জন, রমবানে ৪৩ জন, রেয়াসিতে ৩৯ জন। শ্রীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫জন এবং কারগিল ও লে থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে ৩৮ ও ৩৬ জন।
নির্বাচন শেষে বিকেল ৩ টে থেকেই গণনা শুরু হয়ে যাবে।












Click it and Unblock the Notifications