প্রশাসনের ঘুম উড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের বাড়-বাড়ন্ত, মধ্যপ্রদেশ সরকার নিল বড় পদক্ষেপ

একে করোনার প্রকোপ, তাতে নতুন করে ব্ল্যাক ফাঙ্গাসের রমরমা দেখা যেতে শুরু করেছে। বহু কোভিড রোগী এই ব্ল্যাক ফাঙ্গাসের দাপটের জেরে রীতিমতো সংকটজনক পরিস্থিতিতে। এযাবৎকালে ভারতে এই ফাঙ্গাসের দাপটে বহু কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

প্রশাসনের ঘুম উড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের বাড়-বাড়ন্ত, মধ্যপ্রদেশ সরকার নিল বড় পদক্ষেপ

এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের পর তাদের প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশে ব্ল্যাক ফাঙ্গাসের প্রবল দাপট দেখা গিয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, এবার থেকে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীদের আলাদা বিশেষ ওয়ার্ডে চিকিৎসা করা হবে। এখানেই শেষ নয় , বিজেপি শাসিত রাজ্যের এই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে সমস্ত আক্রান্ত রোগীরা আর্থিকবাবে পিছিয়ে পড়েছেন তাঁদের বিনামূল্যে চিকিৎসার বন্দোবস্ত করবে সরকার। এদিকে, মহারাষ্ট্র সরকারও বিনামূল্যে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তদের চিকিৎসার কথা জানিয়েছে।

মধ্যপ্রদেশে ব্ল্যাক ফাঙ্গাস আক্রমনের জেরে মধ্যপ্রদেশ যে হাই অ্যালার্টে রয়েছে, তা জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার। ভোপালের একাধিক জায়গায় সরকার বিশেষ চিকিৎসার ইউনিট খুলে দিয়েছে এই ঘটনার জেরে।

ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার জন্য় ১০ টি বেড ওয়ালা ওয়ার্ড রাখা হয়েছে। এদিকে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এদিন রাজ্য়ের চিকিৎসকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এদিন মধ্যপ্রদেশে চিকিৎসকদের একটি দল মার্কিন চিকিৎসকদের সঙ্গে ভিডিও কন্ফারেন্স হয়। সেই কন্ফারেন্সের হাত ধরে মধ্যপ্রদেশের চিকিৎসকরা উপকৃত হয়েছেন বলে খবর।

এদিকে, ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা সম্পর্কে বেশ কয়েকটি বিষয় অবহিত করেছে আইসিএমরা। জানানো হয়েছে কী কী লক্ষণ দেখলে ধরে নিতে হবে যে এটি ব্ল্যাক ফাঙ্গাস। বহু ক্ষেত্রে মুখের আকার যদি আচমকা বদলে যেতে থাকে, বা অত্যধিক মাথার যন্ত্রণা, সাইনাস, নাকের কাছে কালো ধরনের কোনও ঘা দেখা দিলে সতর্ক থাকতে হবে। এছাড়াও জ্বর, বুকে ব্যথা, কাশি, শ্বাসকষ্ট থেকে সমস্যা ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ বলে বিবেচিত হচ্ছে। এমনকি দাঁত মাড়ি থেকে দুর্বল হয়ে যাওয়ার মতো ঘটনাও ব্ল্যাক ফাঙ্গাসের অন্যতম উপসর্গ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+