উত্তরাখণ্ডের পাঁচটি আসনেই জয় পাওয়ার সম্ভাবনা বিজেপির?
একের পর এক ধস নেমেছে উত্তরাখণ্ডে। প্রাকৃতিক দুর্যোগ উত্তরাখণ্ডকে বিভিন্ন সময় নাড়িয়ে দিয়ে গিয়েছে। অসহায় হয়ে পড়েছে পাহাড়ি রাজ্যের বাসিন্দারা। কিন্তু বিজেপির ভোট ব্যাঙ্কের কোনও অংশে ফাটল ধরানো সম্ভব হয়নি।
২০১৯ সালেও এই রাজ্যের পাঁচটি লোকসভা আসনেই জয় পেয়েছিল বিজেপি। এবারেও সেই একই ফলাফল হতে চলেছে। সেই সম্ভাবনার কথা বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে। পাঁচটি লোকসভা আসনে বিজেপি জয়লাভ করবে। একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষায় সেই তথ্য সামনে আসছে।

টিভি নাইন ভারতবর্ষ তাদের সমীক্ষায় জানিয়েছে বিজেপি সব কটি আসনেই জিতছে৷ ইন্ডিয়া টুডে এক্সিস এক্সিট পোলের সমীক্ষাতেও একই ছবি ধরা পড়ছে। চাণক্য তাদের সমীক্ষায় বিজেপির দিকেই পাল্লা ভারী রেখেছে। তবে সেক্ষেত্রে কংগ্রেসের দিকেও জনমত আছে বলে তাদের সমীক্ষায় ধরা পড়ছে।
অর্থাৎ, একটি আসন কংগ্রেস পেতেও পারে। সেক্ষেত্রে বিজেপির একটি আসন কমতে পারে। উত্তরাখণ্ড দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি। রাজ্য সরকার ও বিজেপির দখলে এবার কত শতাংশ ভোট থাকবে? তার জন্য অপেক্ষা চার জুনের।












Click it and Unblock the Notifications