কাশ্মীরে খাতা খুলেই শ্রীনগরে জয় বিজেপির! উপত্যকার রাজনীতিতে নয়া মোড়
৩৭০ ধারা বিলোপের পর প্রথমবারের জন্য নির্বাচন অনুষ্ঠিত হল জম্মু ও কাশ্মীরে। এবং সেই নির্বাচনেই গেরুয়া ঝড় না হলেও উল্লেখযোগ্য ভাবে পদ্ম ফুটতে দেখা গেল। যার ফলে বেশ খুশি হতেই পারেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। আট ধাপে জম্মু ও কাশ্মিরের ২৮০টি ডিডিসি আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে শ্রীনগরে খাতা খুলল বিজেপি।

শ্রীনগরে খাতা খুলেছে বিজেপি
জানা গিয়েছে পুলওয়ামা আসনে জয় পেয়েছেন পিডিপি যুব নেতা ওয়াহিদ পারা। উল্লেখ্য, এর আগে তাঁজে জঙ্গি সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে আবার কাশ্মীরে তিনটি আসনে জয় পেয়েছে বিজেপি। শ্রীনগরেও খাতা খুলেছে বিজেপি। জিতেছে যুব মোর্চার জাতীয় সহ-সভাপতি আইজাজ হোসেন।

মীর শ্রীনগরের বালহামা আসন থেকে জয় পেয়েছেন
মীর শ্রীনগরের বালহামা আসন থেকে জয় পেয়েছেন। বিজেপি শ্রীনগর, বান্দিপোরা এবং পুলওয়ামা জেলায় একটি করে আসনে জয় নিশ্চিত করেছে। এছাড়া দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলায় কাকপোরা আসন থেকে জয় পেয়েছে বিজেপি। পাশাপাশি উত্তর কাশ্মিরের বান্দিপোরা জেলার তুলাইল আসন থেকে জয় পেয়েছে দলটি।

জম্মু ও কাশ্মীর জুড়ে মোট ৭৪টি আসন পেয়েছে বিজেপি
এদিকে গুপকর জোট জম্মু ও কাশ্মীরে ৯৭টি আসন পেয়েছে। জম্মুতে বিজেপি একাই ৭০টি আসন পেয়েছে। জম্মু ও কাশ্মীর জুড়ে মোট ৭৪টি আসন পেয়েছে বিজেপি। কংগ্রেস পেয়েছে ২৫। অন্যান্যরা জিতেছে ৭১টি আশনে। এদিকে জেকেএপি জোট পেয়েছে ১২টি আসন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications