জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা বিলোপের পর নির্বাচন! বিজেপি অনেক পিছিয়ে নির্দলদের থেকে

জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা বিলোপের দুমাসেরও বেশি সময় পর হওয়ার পর ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেল না বিজেপি।

জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা বিলোপের দুমাসেরও বেশি সময় পর হওয়ার পর ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেল না বিজেপি। ২৮০ টি ব্লকের মধ্যে ৮১ টিতে জয়ী হয়েছে গেরুয়া বাহিনী। বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় এই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়।

 জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা বিলোপের পর নির্বাচন! বিজেপি অনেক পিছিয়ে নির্দলদের থেকে

ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচনে বড় দল বলতে একমাত্র বিজেপিই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। অন্যদিকে ৫ অগাস্ট থেকে তাদের নেতাদের আটকে রাখার প্রতিবাদ করে ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেসের মতো দল নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়নি।

বিজেপির সাফল্য বলতে জম্মু ডিভিশনে ১৪৮ টি আসনের মধ্যে ৫২ টি আসনে জয়। এই জম্মু ডিভিশনেই শক্তিশালী সংগঠন রয়েছে বিজেপির। প্যান্থার্সপার্টি পয়েছে ৮টি আসন। অন্যদিকে নির্দলীয়রা ৮৮ টি আসনে জয়ী হয়েছে। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে জম্মু ডিভিশনে ৩৭টি আসনের মধ্যে ২৫ টি আসন দখল করেছিল।

কাশ্মীর উপত্যকার ১৩৭ টি ব্লকের মধ্য়ে মাত্র ১৮টিতে জয়ী হয়েছে বিজেপি।

বৃহস্পতিবার গণনার পর নির্বাচনের ফল ঘোষণা করে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার শৈলেন্দ্র কুমার। তিনি জানান, ৩১৬ টি ব্লকের মধ্যে নির্বাচন হয়েছিল ৩০৭ টিতে নির্বাচন হয়েছিল। ২৭ টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। বৃহস্পতিবার নির্বাচন হয়েছিল ২৮০ টি ব্লকে। এর মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৮১ টি আসনে। প্যান্থার্সপার্টি পয়েছে ৮টি আসন। আর নির্দলীয়রা পেয়েছে ২১৭টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+