বিজেপি ক্ষমতায় এলেই বদলে যাবে হায়দরাবাদের নাম, ঘোষণা যোগীর

তেলাঙ্গানায় ভোটে জিতে ক্ষমতায় এলেই বদলে ফেলা হবে হায়দরাবাদের নাম।

তেলাঙ্গানায় ভোটে জিতে ক্ষমতায় এলেই বদলে ফেলা হবে হায়দরাবাদের নাম। বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করে দিলেন একথা। হায়দরাবাদের গোশমহল বিধানসভা এলাকায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর রাখা হবে।

একই দাবি প্রার্থীরও

একই দাবি প্রার্থীরও

গত মাসে বিজেপি বিধায়ক রাজা সিং যিনি গোশমহল বিধানসভা কেন্দ্রের প্রার্থী তিনিও একই ঘোষণা করেন। এবার যোগীর মুখেও শোনা গেল একই কথা।

যোগীর দাবি

যোগীর দাবি

যোগী বলেছেন, আগে হায়দরাবাদের নাম ছিল ভাগ্যনগর। ১৫৯০ সালে কুলি কুতুব শাহ এখানে এসে নাম বদলে দেন। সেই সময়ে বহু হিন্দুর ওপরে হামলা হয়েছিল। বহু মন্দির ভেঙে ফেলা হয়।

বদলাবে আরও নাম

বদলাবে আরও নাম

শুধু হায়দরাবাদের নামই নয়, বিজেপি ক্ষমতায় এসে সেকেন্দ্রাবাদ ও করিম নগরের নামও বদলে ফেলবে বলে যোগী জানিয়েছেন।

উত্তরপ্রদেশেও নাম বদল

উত্তরপ্রদেশেও নাম বদল

এর আগে উত্তরপ্রদেশের ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা করে দিয়েছেন যোগী। তারও আগে এলাহাবাদের নাম বদলে করেছেন প্রয়াগরাজ। মোঘলসরাই স্টেশনের নাম বদলে করেছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। ফলে তেলাঙ্গানায় ক্ষমতায় এসেও যে বিজেপি নাম বদলের প্রক্রিয়া জারি রাখবে তারই ইঙ্গিত দিয়ে রাখলেন যোগী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+