Exit Polls 2024: কর্নাটকে ধাক্কা বিজেপির, বাড়বে কংগ্রেসের আসন, বলছে বুথ ফেরত সমীক্ষা
কর্নাটকে আগেই বিধানসভা ভোটে জমি হারিয়েছে বিজেপি। রাজ্যে সরকার গড়েছে বিজেপি। লোকসভা ভোটেও খুব একটা ভাল অবস্থায় থাকবে না বিজেপি। টিভি নাইন বুথ ফেরত সমীক্ষা দাবি করেছে কর্নাটকে ২৮টি আসনের মধ্যে ১৮টি আসন পাবে বিজেপি। ৭টি আসন হাতছাড়া হবে গেরুয়া শিবিরের।
টিভি-৯ বুথ ফেরত সমীক্ষা বলছে কর্নাটকে কংগ্রেসের আসন সংখ্যা বাড়ছে। কর্নাটকে এবার কংগ্রেস ৮টি আসন পাবে। গতবােরর চেয়ে ৭টি আসন বাড়বে কংগ্রেসের। এমনিতে রাজ্যে সরকারে রয়েছে কংগ্রেস। জেডিএস পাবে ২টি আসন। জেডিএস এবার বিজেপির সঙ্গে জোট গড়ে লড়ছিল। কিন্তু জেডিএস পুত্রের যৌন কেলেঙ্কারির ধাক্কা খেয়েছে এই জোটে।

নিউজ ১৮ বুথ ফেরত সমীক্ষা দাবি করেছে কর্নাটকে বিজেপি সুবিধাজনরক অবস্থানে থাকবে। কংগ্রেস ৫ থেকে ৭টি আসন বাড়াবে। কর্নাটকে ২৫ থেকে ২৬টি আসন পাবে বিজেপি। আর কংগ্রেস ৩ থেকে ৭টি আসন পাবে। অর্থাৎ রাজ্যে সরকারে থেকেও কোনও লাভ হবে না বিজেপির।
ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোল দাবি করছে কর্নাটকে এনডিএ জোট ২৩ থেকে ২৫টি আসন পাবে। অন্যদিকে কংগ্রেস ৩ থেকে ৫টি আসন পাবে। অর্থাৎ এখানেও কংগ্রেসের ভোট কমবে এবং বিজেপি সহজেই আসন পেয়ে যাবে। অর্থাৎ কংগ্রেস সরকারে থেকেও কিছু করতে পারবে না।
টিভি ৯ এক্সিট পোল দাবি করেছে কর্নাটকে ২০টি আসন পাবে এনডিএ জোট। আর কংগ্রেস পাবে ৮টি আসন। অর্থাৎ একেবারে ধুয়ে মুছে সাফ করে ফেলবে গেরুয়া শিবির। রাজ্যে ক্ষমতায় থেকেও কংগ্রেস কোনও কিছু করতে পারবে না। ইন্ডিয়া টিভি CNX বুথ ফেরত সমীশক্ষা দাবি করেছে এনডিএ জোট পাবে ১৯-২৫টি আসন। অন্যদিকে কংগ্রেস পাবে ৪ থেকে৮টি আসন। জনকি বাত বুথ ফেরত সমীক্ষা দাবি করেছে এনডিএ জোট পাবে ২১-২৩টি আসন আরক কংগ্রেস পাবে ৭ থেকে ৫টি আসন।
রিপাবলিক টিভি PMRQ বুথ ফেরত সমীক্ষা দাবি করেছে ২২টি আসন পাবে এনডিএ জোট আর কংগ্রেস পাবে ৩ থেকে ৫টি আসন। ইন্ডিয়া নিউজ ডি ডায়ানামিক এক্সিট পোল দাবি করেছে এনডিএ জোট পাবে ২৩টি আসন আর কংগ্রেস পাবে ৬টি আসন। শুধু এনডিএ জোটের জয়ই সিংহভাগ বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়ছে।
ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা আবার দাবি করেছে জেডিএওস প্রার্থী প্রজ্জ্বল রেভান্না হাসান কেন্দ্র জয়ী হবে। প্রসঙ্গত উল্লেখ্য রেভান্নাকে গতকাল যৌন নিগ্রহ কাণ্ডে গ্রেফতার করেছে কর্নাটক পুলিশ। দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল এবং তাঁর বাবারক বিরুদ্ধে যৌন নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ রয়েছে। এই নিয়ে শেষ বেলায় বেশ চাপে ছিল বিজেপি। কারণ এবারে কর্নাটকে জেডিএসের সঙ্গে জোট বেধে ভোটে লড়ছে গেরুয়া শিবির।












Click it and Unblock the Notifications