ঝাড়খণ্ড নির্বাচন : এনআরসি-সিএএ-র মতো ইস্যুগুলির ফায়দা তুলতে পুরোপুরি ব্যর্থ বিজেপি
দেশজুড়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ। অনেক জায়গাতেই সেই বিক্ষোভ পরিণত হয় হিংসায়।
দেশজুড়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ। অনেক জায়গাতেই সেই বিক্ষোভ পরিণত হয় হিংসায়। এদিকে এই আইনের কারণে দেশে যে বিভাজন সৃষ্টি হয়েছে তার জন্য বিরোধীদের দায় করার পাশাপাশি রাজনৈতিক ফায়দা তোলার কৌশল ছিল বিজেপির। ঝাড়খণ্ড নির্বাচনের জন্য প্রকাশিত ইস্তেহারেও বিজেপি রেখেছিল এনআরসি ও সিএএ মতো ইস্যুগুলিকে। তবে সেই কৌশলের প্রথম পরীক্ষায় ডাহা ফেল বিজেপি। নাগরিকত্ব আইন সহ, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার বা এনআরসির মতো জাতীয় ইস্যু যে ঝাড়খণ্ডে প্রভাব ফেলতে পাড়েনি তা খুবই স্পষ্ট।

রামমন্দির, সিএএ, এআরসি ইস্যু ফেল
ঝাড়খণ্ড রাজনীতিতে রামমন্দির, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার বা নাগরিকত্ব সংশোধনী আইনের কোনও প্রভাব তফসিলিদের উপর পড়ে না। হয়ত এই কারণেই দেশ জুড়ে নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষওভের মাঝেও ঝাড়খণ্ডে এই সংক্রান্ত কোনও উত্তাপ নেই। আর এই বিষয়টা বিজেপির পক্ষে নির্বাচনে খুব একটা লাভদায়ক হয়নি এই রাজ্যে। রামমন্দিরের বিষয়টিও মূলত হিন্দি ভাষীদের মধ্যে কিছুটা প্রভাব ফেললেও উপজাতি ভোটাররা এর দ্বারা প্রভাবিত নয়। এর জেরেই হয়ত বিজেপি মূলত উপজাতিদের ভোটের জন্যে না ঝাপিয়ে জেনারেল কাস্টের ভোটকে এক করার দিকে বেশি সচেষ্ট হয়েছিল।

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কথাতেও প্রভাব পড়ল না
ঝাড়খণ্ডে ভোটপ্রচারে এসে কেন্দ্রীয় স্বররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে চার মাসে মধ্যে গগনচুম্বী রামমন্দির তৈরি করবে তাদের সরকার। এদিকে প্রধানমন্ত্রী ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলেছিলেন নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গ। পাশাপাশি বিভিন্ন সময়ে কেন্দ্রীয় স্তরের নেতারা এসে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়েও ভোট টানার চেষ্টা করেন। কিন্তু তাতে যে বিজেপির পালে খুব একটা হাওয়া লাগেনি তা প্রাথমিক প্রবণতাতেই স্পষ্ট হয়ে যায়।

হিন্দি বলয়ের থেকে আদালা
ঝাড়খণ্ড বাকি হিন্দি বলয়ের মতো রাম মন্দির বা ৩৭০ ধারা প্রত্যাহার অতটা প্রভাব ফেলে না। রাজ্যে মোট ২৬ শতাংশ তফশিলি উপজাতির ভোটার। পাশাপাশি ১২ শতাংশের কিছু বেশি ভোটার রয়েছে তফশিলি জাতিরও। বিজেপি চেয়েছিল বাকি ৬২ শতাংশ ভোটারের সিংহভাগ যেন তাদের ঝুলিতে আসে। হরিয়ানাতে এরকমভাবে অ-জাট ভোট বিজেপির ঝুলিতে আসাতেই ক্ষমতা দখল রাখতে সমর্থ হয়েছিল বিজেপি।












Click it and Unblock the Notifications