লকডাউন করোনার সমাধান না হলে কংগ্রেস শাসিত রাজ্য কেন তা বাড়াল, প্রশ্ন বিজেপির
লকডাউন করোনার সমাধান না হলে কংগ্রেস শাসিত রাজ্য কেন তা বাড়াল, প্রশ্ন বিজেপির
ভারতে করোনা থাবা বসাতেই প্রথমে কার্ফু ও পড়ে একটানা লকডাউনের পথে হাঁটতে দেখা যায় বিজেপি শাসিত কেন্দ্র সরকারকে। কিন্তু তারপর থেকেই লকডাউনের কার্যকারিতা নিয়ে একাধিক বার সরব হতে দেখা গেছে কংগ্রেসের অনেক বরিষ্ঠ নেতাকেই। সুর চড়িয়েছেন রাহুল গান্ধীও। শুরু হয় জোর রাজনৈতিক তরজাও।

এবার লকডাউন প্রসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা তোপ দাগতে দেখা গেল বিজেপিকে। কংগ্রেস শাসিত রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়তে দেখা যায় বিজেপিকেও। কংগ্রেসকে তাদের প্রশ্নে বিঁধেই রসিকতা করে এদিন বিজেপিকে বলতে শোনা যায়, “লকডাউন করোনার সমাধান না হলে কংগ্রেস শাসিত রাজ্য কেন তা বাড়াল ?”
এদিন বিজেপির সাধারণ সম্পাদক বি এল সন্তোষ টুইট করে কংগ্রেসের দিকে এই বিষয়ে একগুচ্ছ প্রশ্ন ছুঁড়ে দেন। এদিকে মোদীর ঘোষমার আগেই আমরা দেখতে পাই কংগ্রেস শাসিত পাঞ্জাব এপ্রিলের শেষ অবধি লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। একইসাথে মহারাষ্ট্রে, যেখানে দলটি জোট সরকারের অংশ, সেখানেও পরবর্তীকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়।












Click it and Unblock the Notifications