বিজেপিতে বড়সড় কম্পন ধরিয়ে ভোটের মুখে রাহুলের 'হাত' ধরলেন নামী সাংসদ
শেষমেশ কংগ্রেসে যোগ দিলেন উদিত রাজ। এর আগে ভোটে বিজেপির টিকিট মেলেনি বলে আগেভাগেই নিজের নামের আগে বসানো 'চৌকিদার' মুছেছিলেন সাংসদ উদিত রাজ। তারপর থেকেই জল্পনা চলছিল তাঁকে নিয়ে।
শেষমেশ কংগ্রেসে যোগ দিলেন উদিত রাজ। এর আগে ভোটে বিজেপির টিকিট মেলেনি বলে আগেভাগেই নিজের নামের আগে বসানো 'চৌকিদার' মুছেছিলেন সাংসদ উদিত রাজ। তারপর থেকেই জল্পনা চলছিল তাঁকে নিয়ে।

উত্তক পশ্চিম দিল্লিতে তাঁর প্রার্থীপদ নিয়ে রীতিমত আলোচনা চলছিল। এরপরই সেই কেন্দ্রে বিজেপি হংসরাজ হংসকে টিকিট দেবে বলে স্থির হতেই, উদিত রাজের ক্ষোভ আরও চড়ে যায়। তারপর, টুইটারে নিজের নামের আগে থেকে সরিয়ে ফেলেন 'চৌকিদার' শব্দটি। এরপর আজই যাবতীয় জল্পনার সমাপ্তি ঘটিয়ে এদিন, কংগ্রেসে যোগ দিলেন উদিত রাজ।
উল্লেখ্য, রাহুল গান্ধী আগেই ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন সম্ভবত কংগ্রেসেই যোগ দিতে চলেছে ন উদিত রাজ। তবে এদিন যাবতীয় জল্পনা থামিয়ে বিজেপি ছেড়ে রাহুল শিবিরের 'হাত' কেই ধরে নিলেন বিজেপির এই সাংসদ।

Click it and Unblock the Notifications