মুম্বই পুলিশের গ্রেফতারির সিদ্ধান্তকে সমর্থন আদালতের, রানেকে সতর্ক করে তবেই জামিন মঞ্জুর

মুম্বই পুলিশের গ্রেফতারির সিদ্ধান্তকে সমর্থন আদালতের, রানেকে সতর্ক করে তবেই জামিন মঞ্জুর

১৫,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন ধৃত কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। আজ মুম্বই পুলিশ তাঁকে আদালতে পেশ করেছিল। গতকাল গ্রেফতার করা হয়েছিল নারায়ণ রাণেকে। সেই গ্রেফতারের ৮ ঘণ্টার মধ্যেই প্রায় জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে আদালত তাঁকে সেপ্টেম্বরের ২ তারিখ নাসিকের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। নারায়ণ রাণের বিরুদ্ধে চারটি এফআইআরের মধ্যে ১টি নাসিকে করা হয়েছে। আগামী ৩১ অগাস্ট ফের তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।

গ্রেফতার নারায়ণ রানে

গ্রেফতার নারায়ণ রানে

গ্রেফতারের ৮ ঘণ্টার মধ্যেই জামিনে ছাড়া পেলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলেছিলেন নারায়ণ রানে। প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এইমন্তব্য করায় নারায়ণ রানের বিরুদ্ধে ৪টি এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআরের ভিত্তিতেই মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করে। মোদীর মন্ত্রিসভার মন্ত্রী নারায়ণ রানের এই গ্রেফতারি শোরগোল ফেলে দিয়েছিল রাজনৈতিক মহলে। শিবসেনা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি। কীভাবে একজ কেন্দ্রীয় মন্ত্রীকে এভাবে গ্রেফতার করা যায় তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতারা। স্মৃতি ইরানি থেকে শুরু করে জেপি নাড্ডা সকলেই নারায়ণ রাণের গ্রেফতারির প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। এমনকী উদ্ধব সরকারের বিরুদ্ধে আইনের অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন তাঁরা।

জামিনে মুক্ত রানে

জামিনে মুক্ত রানে

গ্রেফতারের পর মহারাষ্ট্র জুড়ে শিবসেনা নারায়ণ রানের বিরুদ্ধে একাধিক পোস্টার দিয়েছিল। বিজেিপ বুধবার নারায়ণ রানের গ্রেফতারির প্রতিবাদে আন্দোলন শুরু করে। এরই মধ্যে আবার রায়গড় আদালতে ১৫,০০০ টাকার ব্যক্তিগত বণ্ডে জামিনও পেয়ে যান নারায়ণ রাণে। এবং তাঁকে সতর্ক করে আদালত জানিয়েছে ৩১ অগাস্ট এবং ১৩ অগাস্ট তাঁকে হাজিরা দিতে হবে থানায়। রাণের বিরুদ্ধে মুম্বই পুলিশের পদক্ষেপকে যুক্তিযুক্ত বলে জানিয়েছেন রায়গড় আদালতের ম্যাজিস্ট্রেট এসএস পাতিল। তবে রাণেকে হেফাজতে রাখার কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছিলেন তিনি। জামিন দিয়ে আদালত তাঁকে সতর্ক করেছে এই ধরেন ঘটনা তিনি যেন আর না ঘটান।

রানেকে হেফাজতে চেয়েছিল পুিলশ

রানেকে হেফাজতে চেয়েছিল পুিলশ

নারায়ণ রাণেকে হেফাজতে চেয়েছিল মুম্বই পুলিশ। আদালতে তাঁরা রাণের জন্য সাত দিনের পুলিশ হেফাজত গাবি করেছিল। মুম্বই পুলিশ আদালতকে জানায় রানের এইমন্তব্যের নেপথ্য তীব্র ষড়যন্ত্র রয়েছে। নিশ্চয়ই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র চলছে। সেটা জানার জন্য রানেকে জেরা করা জরুরি বলে তাঁরা আদালতকে জানিয়েছিল। সোমবার প্রকাশ্যে জনসভায় উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলেছিলেন নারায়ণ রাণে।
জনসভায় তিনি অভিযোগ করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ভুলে গিয়েছিলেন কোন সালে ভারত স্বাধীন হয়। তাই ভাষণের মাঝে নিজের সহযোগীর কাছে জানতে চেয়েছিলেন স্বাধীনতার সাল। একজন মুখ্যমন্ত্রীর কাছে এটা যথেষ্ট লজ্জাজনক ঘটনা বলে অভিযোগ করেছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, আমি যদি সেখানে থাকতাম হলে তাঁকে কষিয়ে একটা চড় মারতাম।

বিজেপিকে নিশানা সেনার

বিজেপিকে নিশানা সেনার

নারায়ণ রাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি নষ্ট করছে বলে অভিযোগ করেছে শিবসেনা। মোদীর উচিত রাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এদিকে বিেজপি কিন্তু প্রথম থেকেই রাণের পাশে রয়েছে। তবে সেভাবে রাণেকে বাঁচাতে উদ্যোগীও হয়নি দল। এর নেপথ্যে ২০২৪-র রাজনৈতিক সমীকরণ রয়েছে বলে মনে করা হচ্ছে। রাণে সম্পর্কে ইতিবাচক কথা বললেও বিজেপি তেমন ভাবে রাণেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েনি। পুরোটাই লোকদেখানো খেলা চলছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর বম্বে হাইকোর্টে পাল্টা মামলা করতে চলেছেন নারায়ণ রাণে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+