'বিজেপি ছাড়লে বিনামূল্যের চিকিৎসা বন্ধ'! দল ছেড়েও ফের পদ্মক্যাম্পে যোগ দেওয়া সাংসদ নয়া বিতর্কে
'বিজেপি ছাড়লে বিনামূল্যের চিকিৎসা বন্ধ'! দল ছেড়েও ফের পদ্মক্যাম্পে যোগ দেওয়া সাংসদ নয়া বিতর্কে
মঙ্গলবার তিনি বিজেপি থেকে পদত্যাগ করেছিলেন। তবে তার ২৪ ঘণ্টা পার হতেই ফের আবার বিজেপিতে যোগ দেন মোদীর গড় গুজরাতের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ বাসব।

কেন বিজেপি ছেড়েও ফের বিজেপিতে যোগ বাসবের?
গুজরাতের বিজেপি সাংসদ মনসুখ বাসব দল ছাড়তেই তাঁর সঙ্গে হাইভোল্টেজ বৈঠকে বসেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানী, আর রুপানির সঙ্গে বৈঠক পর্ব সেরে বেরিয়েই বাসব বলেন, 'পার্টির একজন সিনিয়র নেতা আমায় বলেছেন, আমি আমার পিঠের ব্যথার জন্য় বিনামূল্যে চিকিৎসা পাব যদি আমি সাংসদ থাকি তো। আমি ইস্তফা দিলে তা সম্ভব হবে না। '

বিজেপি ছাড়তেই সাংসদকে কী জানানো হয়?
বাসব জানান, আপাতত বিজেপির তরফে তাঁকে জানানো হয়েছে তিনি যেন একটু বিশ্রাম নেন। তাঁকে এমনও নিশ্চয়তা দেওয়া হয়েছে যে, বিজেপি শীঘ্রই তাঁর আওতায় কাজ করার জন্য কর্মীদের তৈরি করবে। ফলে ইস্তফার রাস্তা থেকে এই সাংসদকে সরে আসতে বলেছে বিজেপি।

কেন ইস্তফা দিচ্ছিলেন বিজেপি সাংসদ!
এদিন গুজরাতের বিজেপি সাংসদ বাসব জানিয়েছেন, তিনি শারীরিক কারণে নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চাইছিলেন। এবিষয়ে তিনি মুখ্যমন্ত্রী রুপানির সঙ্গেও আলোচনা করেন বলে খবর। তারপরই ইস্তফার রাস্তা থেকে সরে আসেন বিজেপির এই নেতা। তবে সূত্রের দাবি, এক ইকো সেনসেটিভ জোন নিয়ে এই সাংসদের সঙ্গে দলেরই একাংশের সংঘাতের জেরে এমন ইস্তফার সিদ্ধান্ত উঠে আসে ।

'ভুল হয়েছে'
গুজরাতের এই বিজেপি সাংসদ মনসুখ বাসব মঙ্গলবারই জানান যে তিনি যে কাজ করেছেন, তার জন্য দলকে ভুগতে হয়েছে। আর তার কারণেই তিনি বিজেপি থেকে ইস্তফা দিতে চান। তাঁর জন্য দল বিব্রত হয়েছে বলেও তিনি ক্ষমা চেয়ে নেন। তবে তার ২৪ ঘণ্টা পরই তিনি ইস্তফা তুলে নেন। প্রসঙ্গত , তিনি কোন 'ভুল'এর কথা বলতে চেয়েছেন, তা নিয়ে প্রশ্ন করা হলে এর কোনও সদুত্তর বিজেপি নেতা দেননি।












Click it and Unblock the Notifications