অসমে মুসলিমদের বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক বাড়ছে, নেপথ্যে রয়েছে কোন কারণ
এনআরসি জুজু দেখিয়ে কী সংখ্যা লঘুদের সমর্থন আদায়ের পরিকল্পনা করেছে গেরুয়া শিবির? কানপাতলে এখন গুঞ্জন শোনা যাচ্ছে অসমে।এনআরসির চূড়ান্ত তালিকা থেকেও বাদ পড়েছেন প্রায় ৪ লাখ মুসলিম বাসিন্দা।
এনআরসি জুজু দেখিয়ে কি সংখ্যালঘুদের সমর্থন আদায়ের পরিকল্পনা করেছে গেরুয়া শিবির? কান পাতলে এখন এমনই গুঞ্জন শোনা যাচ্ছে অসমে। এনআরসির চূড়ান্ত তালিকা থেকেও বাদ পড়েছেন প্রায় ৪ লাখ মুসলিম বাসিন্দা। তারপর থেকেই সংখ্যালঘু শিবিরে বিজেপিতে যোগ দেওয়ার প্রবণতা হঠাৎ করে বেড়ে গিয়েছে। ২০১৫ সালে যেখানে নাম মাত্র মুসলিম সদস্য ছিলেন বিজেপিতে। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের আগে পর্যন্ত সেই সংখ্যা হঠাৎ করে কয়েকগুণ বেড়ে গিয়েছে। শুধু অসম নয় এই প্রবণতা এখন দেশের একাধিক রাজ্য দেখা যাচ্ছে।

বিজেপিতে মুসলিমদের যোগ দেওয়ার সংখ্যা বাড়ছে
অসমে এনআরসি চালু হওয়ার পরেই কেমন যেন অজানা আতঙ্ক চেপে বসেছে গোটা দেশে। প্রতিদিন বিজেপি নেতাদের হুঙ্কার আরও আতঙ্ক বাড়িয়েছে। গোটা দেশে এখন এনআরসি চালুর চেষ্টায় রয়েছে মোদী সরকার। সেই তালিকায় জায়গা করে নিতে নতুন একটি পথ পয়েছে দেশের মুসলিম সম্প্রদায়। দলে দলে মুসলিমরা এখন বিজেপিতে যোগ দিচ্ছেন। ঘরছাড়া হওয়ার অজানা আতঙ্ক থেকেই এই বিজেপিতে যোগদান বলে মনে করা হচ্ছে। অসমে প্রায় সাড়ে তিন কোটি বাসিন্দার মধ্যে মুসলিম ছিলেন প্রায় ১ কোটি। এনআরসি চালু হওয়ার পর মুসলিমদের বিজেপিতে যোগদানের সংখ্যা হঠাত করে বেড়ে গিয়েছে। সেটা প্রায় ১০ লাখে পৌঁছেছে এখন। তারমধ্যে ৬ লাখ মুসলিম বাসিন্দা বিজেপির প্রাথমিক সদস্যপদের জন্য আবেদন জানিয়েছেন।

বাঙালি মুসলিমদের বিজেপিতে যোগদান বেশি
অসমে এনআরসি চালুর পর বাঙালি মুসলিমদের বিজেপিতে যোগদান বেড়েছে। উত্তর-পূর্ব হজ কমিটির চেয়ারম্যান হামিম কুতুব জাভেদ আহমেদ জানিয়েছেন, অসমের বরাপেটা, ধুবড়ি, গোয়ালপাড়া এবং নওগাঁয় চোখে পড়ার মতো বিজেপির সদস্য সংখ্যা বেড়েছে। এই এলাকাগুলিতে মূলত বাঙালি-মুসলিমরাই বেশি থাকেন। এবং এঁদের সকলের নামই এনআরসির তালিকায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। অসমের মুসলিম বাসিন্দারা এখন মনে করতে শুরু করেছেন বিজেপিতে যোগ দিলেই এনআরসিতে তাঁদের নাম সুনিশ্চত হবে। এই প্রবণতা দেখা যাচ্ছে দেশের অন্যান্য রাজ্যেও অন্ধ্রপ্রদেশ, কর্নাটকেও মুসলিমদের বিজেপিতে যোগদানের প্রবণতা বেড়েছে।

বিরোধীদের নিশ্চিহ্ন করতে বিজেপির নয়া কৌশল
খুন, সন্ত্রাস, রাজনৈতিক রেষারেষি নয় অত্যন্ত কৌশলে বিরোধীদের নির্মূল করার ব্লু প্রিন্ট তৈরি করেছে বিজেপি। দিনের পর দিন এনআরসি নিয়ে অমিত শাহের হুঙ্কার গোটা দেশেই অজানা আতঙ্ক তৈরি করেছে। একাধিকবার তিনি হুঁশিয়ারি দিেয়ছেন গোটা দেশে এনআরসি চালু করা হবে।
২০২৪ সালের মধ্যে যে গোটা দেশে সেটা তৈরি হবে হবে যাবে সেটাও সুনিশ্চিত করেছেন তিনি। তাতেই বিজেপির সদস্যপদ বেড়ে গিয়েছে। ২০২৪ সাল আসতে আসতে সেটা যে আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications