জিয়াগঞ্জে খুনের ঘটনায় অভিযোগ জানাতে রাষ্ট্রপতির দরবারে যাচ্ছে বিজেপি
জিয়াগঞ্জে প্রাথমিক শিক্ষক ও তাঁর পরিবারের খুনের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির প্রশ্ন তুলে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবে বিজেপি। ১৫ অক্টোবর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সময় চেয়েছেন তাঁরা।
জিয়াগঞ্জে প্রাথমিক শিক্ষক ও তাঁর পরিবারের খুনের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবে বিজেপি। ১৫ অক্টোবর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সময় চেয়েছেন তাঁরা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে রাজ্য বিজেপির প্রতিনিধিদল দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গে। সেখানে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির প্রশ্ন তুলে অভিযোগ জানাবেন তিনি।
গতকাল আরএসএস এবং বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে এই ঘটনার পর রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানানো হয়েছে। তাঁরা অভিযোগ করেছেন বিরোধীদের নিশ্চিহ্ন করতে রাজ্যে খুন, লুঠের রাজনীতি করছে শাসক দল। কেরলের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে।












Click it and Unblock the Notifications