Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কুলগামে বিজেপি নেতার গাড়ি সহ দু’‌টি গাড়িতে আগুন ধরালো জঙ্গিরা

ফের কুলগামে ঘটল সন্ত্রাসী কার্যকলাপ। জম্মু–কাশ্মীর দ্বিখণ্ডিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ কাশ্মীরের কুলগামে জ্বালিয়ে দেওয়া হল দু’‌টি গাড়ি। যার মধ্যে একটি গাড়ি বিজেপি শীর্ষ নেতার। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে।

বিজেপি নেতার গাড়িতে আগুন


জম্মু–শ্রীনগর ন্যাশনাল হাইওয়েতে এদিন ভোর তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। দু’‌টি গাড়ির মধ্যে একটি গাড়ি কুলগাম জেলার বিজেপির সাধারণ সম্পাদক আদিল আহমেদ গনাইয়ের। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বিজেপি নেতার গাড়ি বাড়ির বাইরে পার্ক করে রাখা ছিল।

জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে। মঙ্গলবারই কুলগামে জঙ্গিরা বাংলার পাঁচ শ্রমিককে অপহরণ করে নিয়ে গিয়ে খুন করে। আর এক শ্রমিক আহত অবস্থায় জঙ্গিদের কবল থেকে পালিয়ে আসতে সফল হন। তাঁর চিকিৎসা চলছে হাসপাতালে। এই ঘটনা উপত্যকার স্বাভাবিক জন জীবনে উত্তেজনার সৃষ্টি করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+