'শিন্ডে মন্ডেলে' তেলেঙ্গানাতেও সরকার ফেলার ছক বিজেপির! বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর মেয়ের
তেলেঙ্গানাতেও সরকার ফেলার ছক বিজেপির! মারাত্মক অভিযোগ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতার। তাঁর দাবি, বিজেপি সরকার ফেলার ছক কষছে। শুধু তাই নয়, দলকে ভাঙার ক্ষেত্রেও বিজেপি ষড়যন্ত্র কষছে বলেও অভিযোগ ক
তেলেঙ্গানাতেও সরকার ফেলার ছক বিজেপির! মারাত্মক অভিযোগ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতার। তাঁর দাবি, বিজেপি সরকার ফেলার ছক কষছে। শুধু তাই নয়, দলকে ভাঙার ক্ষেত্রেও বিজেপি ষড়যন্ত্র কষছে বলেও অভিযোগ কবিতার। আর তা নিয়ে একেবারে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

যদিও মুখ্যমন্ত্রীর মেয়ের এহেন দাবি একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে অভিযোগ-পালটা অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আজ শুক্রবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সেখানে কার্যত বিস্ফোরক দাবি করেন কবিতা।
বলেন, বিজেপি 'শিন্ডে মডেলে' সরকার ফেলার ছক কষেছিল। শুধু তাই নয়, এই সংক্রান্ত প্রস্তাবও তাঁকে দেওয়া হয় বলে দাবি মুখ্যমন্ত্রীর মেয়ের। কিন্ত্য সেই প্রস্তাব সঙ্গে সঙ্গে খারিজ করে দিয়েছেন বলে দাবি। এই মুহূর্তে কবিতা তেলেঙ্গানা বিধান পরিষদের সদস্য। বিজেপির সদস্যরা তাঁকে টার্গেট করেই এহেন ফাঁদ পেতেছিল বলেও বিস্ফোরক দাবি। আর এহেন দাবি ঘিরেই বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
কিন্তু কি এই শিন্ডে মডেল?
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই মহারাষ্ট্রে উদ্ভব ঠাকরের সরকার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। একনাথ শিন্ডে হঠাত করে বিদ্রোহী হয়ে ওঠেন শিবসেনার মধ্যে। এমনকি একগুচ্ছ বিধায়ককে নিয়ে ঠাকরে সরকার ভেঙে ফেলার ছক কষতেও তাঁকে দেখা গিয়েছে। যদিও বারবার শিণ্ডেকে বোঝানো হলেও কোনও কাজ হয়নি। বরং বিজে[পি শাসিত রাজ্যে গিয়ে ঘাঁটি গেড়ে বসেছিলেন একনাথ শিণ্ডে।
এহেন পরিস্থিতিতে বিজেপির দিকেই আঙুল ওঠে। তারাই ষড়যন্ত্র করে এমন অবস্থা করেছে বলে দাবি ওঠে। যদিও বিজেপি তরফে তা সম্পূর্ণ ভাবে অস্বীকার করা হয়। যদিও পরবর্তীকালে বিজেপির সঙ্গে হাত মিলিয়েই এখন মহারাষ্ট্রে সরকার গঠন করেছেন একনাথ শিন্ডে।
আর সেই ষড়যন্ত্রই বিজেপি তেলেঙ্গানাতে করতে চাইছে বলে অভিযোগ কবিতার। তিনি বলেন, তেলেঙ্গানার মানুষ কখনও বিশ্বাসঘাতকতা করে না। পিছনের দরজা থেকে কখনও কোথাও যাব না বলেও দাবি মুখ্যমন্ত্রী কন্যার। এমনকি নিজেদের দমেই আগামিদিনের নেতা তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। কবিতার দাবি, আমরা সবসময় মানুষের সঙ্গে থেকেই কাজ করি। তবে বিজেপি পালটা দাবি, কেসিআরও যদি কোনও দিন বিজেপিতে আসতে চান দল তাঁকে নেবে না। ফলে সরকার ফেলার কোনও প্রশ্ন নেই বলেই জানিয়েছে সে রাজ্যের বিজেপি নেতৃত্ব।












Click it and Unblock the Notifications