শিবসেনা সুপ্রিমো থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, উদ্ধব ঠাকরের উত্থান এক নজরে

শিবাজি পার্কে মারাঠি ভাষায় শপথ বাক্য পাঠ করে রাজ্য শাসনের গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে।

শিবাজি পার্কে মারাঠি ভাষায় শপথ বাক্য পাঠ করে রাজ্য শাসনের গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের ইতিহােস শিবসেনার উত্থানের নতুন কাহিনী শুরু হল আজ থেকে। এই প্রথম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ পেল শিবসেনা। দাপুটে রাজনীতিক বাল ঠাকরের ছায়া থেকে বেরিয়ে এই প্রথম নিজের অস্তিত্বের জানান দিলেন উদ্ধব।

জন্ম মুম্বইয়ে, ১৯৬০ সালে। মুম্বইয়েই বেড়ে ওঠা। বালমোহন বিদ্যামন্দিরে পড়াশোনা। জেজে স্কুল অব আর্টস থেকে স্নাতক হয়েছিলেন তিনি। যেখানে ফটোগ্রাফি ছিল তাঁর পড়ার বিষয়। ফটোগ্রাফি এতোটাই ভালবাসতেন উদ্ধবর ঠাকরে যে রাজনীতিতে আসার আগে বিভিন্ন পত্রিকায় ফটোগ্রাফি করতেন তিনি। মুম্বইয়ে একাধিক ফটোগ্রাফি প্রদর্শনীও করেছেন তিনি। রাজনীতির সঙ্গে কোনও যোগই ছিল না তাঁর। মুম্বইয়ে তখন বাল ঠাকরের দাপট। বাবার প্রতিপত্তির ছায়াতেই চাপা পড়ে গিয়েছিল উদ্ধব ঠাকরের অস্তিত্ব। উল্টে বাল ঠাকরের ঘনিষ্ঠ ছিলেন তাঁর তুতো ভাই রাজ ঠাকরে। তিনি এক প্রকার ডান হাত ছিলেন বাল ঠাকরের।

শিবসেনা সুপ্রিমো থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, উদ্ধব ঠাকরের উত্থান এক নজরে

২০০৩ সালে হঠাৎ করেই শিবসেনার ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে বসানো হয় উদ্ধবকে। বাল ঠাকরের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেটাই ছিল উদ্ধবের রাজনীতিতে হাতে খরি। সেই দায়িত্বে তাঁর নিজের থেকে বাল ঠাকরের সিদ্ধান্তই ছিল শেষ কথা। বাবার ছত্রছায়াতেই তৈরি হচ্ছিলেন উদ্ধব। মারাঠা ভূমিতে ধীরে ধীরে শক্তিবৃদ্ধি করছিল উদ্ধব। কৃষক সমস্যা বরাবরই শিবসেনার মূল ইস্যু ছিল। উদ্ধবর বাবার নির্দেশেই মহারাষ্ট্রে প্রত্যন্ত গ্রামে গিয়ে কৃষকদের সমস্যা জানা শুরু করেছিলেন। কৃষক আত্মহত্যা নিজে সরব হতে শুরু করেছিলেন। ধীরে ধীরে পাকা হচ্ছিল হাত। রাজনীতির বুদ্ধিতে শান বাড়ছিল। ২০১২ সালে বাল ঠাকরের মৃত্যুর পর শিবসেনার সুপ্রিমো নির্বাচিত করা হয় উদ্ধবকে। এই নিয়ে রাজ ঠাকরের সঙ্গে মনমালিন্য চরমে গিয়ে ওঠে। অভিমানে রাজ ঠাকরে মাতশ্রী ছেড়ে বেরিয়ে যান। তৈরি করেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনা।

উদ্ধব কিন্তু থামেননি। থমকেছেন ঠিকই। কিন্তু ধীরে ধীরে পা ফেলে এগিয়ে গিয়েছেন। বিজেপির প্রবল দাপটকে পরাস্ত করার মত শক্তি অর্জন করেছেন। তৈরি করেছেন পরবর্তী প্রজন্ম। যা বালা সাহেব করতে পারেননি সেই স্বপ্ন পূরণ করেছেন উদ্ধব। মহারাষ্ট্র জুড়ে শিবসেনার দাপট বাড়লেও বরাবরই কংগ্রেস, এনসিপি থেকেই মুখ্যমন্ত্রী হয়েছে মহারাষ্ট্রে। এবার তাই মরিয়া ছিলেন উদ্ধব। কোনএ মূল্যেই মুখ্যমন্ত্রী পদ ছাড়তে নারাজ হননি তিনি। সেকারণেই আদর্শ বিরুদ্ধ হলেও কংগ্রেস-এনসিপিকে জোটের প্রস্তাব দিয়েছিলে। সেটার পরিণতি হতে সময় লাগলেও স্বপ্ন পূরণ হল বালা সাহেবের। রাজনীতির ইতিহাসে বাল ঠাকরের ছায়ার বাইরে নিজের অস্তিত্বের জানান দিলেন উদ্ধব। শুধু বাল ঠাকরের ছেলে বা িশব েসনা সুপ্রিমো নয় মহারাষ্ট্রের প্রথম শিবসেনা মুখ্যমন্ত্রী হিসেবে লেখা থাকবে তাঁর নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+