তিন দফায় বিহারের ২৪৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর মঙ্গলবার ফলাফল প্রকাশিত হচ্ছে। এবারের বিহার বিধানসভার কার্যকালের মেয়াদ ২৯ নভেম্বর শেষ হচ্ছে। তার আগেই গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে ফলাফল ঘোষণা করছে ভারতের নির্বাচন কমিশন। বিহার বিধানসভায় ৩৮টি আসন তপশিলি জাতি এবং দুটি আসন তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত রয়েছে। ক্ষমতায় থাকা নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড ও বিজেপির জোট নাকি রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেস সহ অন্যান্য দলের মহাজোট ভোট গণনা শেষে শেষ হাসি হাসে সেটাই এখন দেখার। ফলাফলের সমস্ত আপডেট দেখে নিন একনজরে।
Top Fight - বুলান্দশ্র
উষা সিরোহি
(BJP)
Won
মহম্মদ ইউনূস
(BSP)
Lost
Top Fight - ঘাটমপুর
উপেন্দ্রনাথ পাসোয়ান
(BJP)
Won
ডঃ কৃপা শঙ্কর
(INC)
Lost
Top Fight - মালহারা
কুনওয়ার প্রদ্যমন সিং লোধি
(BJP)
Won
রাম সিয়া ভারতী
(INC)
Lost
Top Fight - পুংগ্রো-কিফায়ার
এস কিউসুমিউ ইয়িমচুঙ্গার
(IND)
Leading
খাসেও আনার
(INC)
Trailing
Top Fight - সাইতু
এনগামথাং হাওকিপ
(BJP)
Won
লামটিংথাং হাওকিপ
(INC)
Lost
Top Fight -
()
()
Top Fight - জামুই
শ্রেয়সী সিং
(BJP)
Won
বিজয় প্রকাশ যাদব
(RJD)
Lost
Top Fight - শেওহর
চেতন আনন্দ সিং
(RJD)
Won
শরফুদ্দিন
(JDU)
Lost
Top Fight - সিকান্দ্রা
প্রফুল মঞ্ঝি
(HAM(S))
Won
সুধীর কুমার
(INC)
Lost
Top Fight - তারাপুর
মেওয়া লাল চৌধুরী
(JDU)
Won
দিব্যা প্রকাশ
(RJD)
Lost
Top Fight - তারারি
সুদামা প্রসাদ
(CPI(ML))
Won
কৌশল কুমার বিদ্যার্থী
(BJP)
Lost
Top Fight -
()
()
Top Fight -
()
()
Top Fight -
()
()
Top Fight -
()
()
Top Fight -
()
()
Top Fight -
()
()
2:28 AM, 11 Nov
পাশাপাশি চিরাগ পাসোয়ানের এলজেপি ১টি, আসাদউদ্দিন ওয়েইসির মিম ৫টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি ১টি ও নির্দল ১টি আসনে জয়লাভ করেছে।
2:28 AM, 11 Nov
এই নির্বাচনে অপ্রত্যাশিতভাবে বামেরা ভালো ফল করেছে। সিপিআইএমএলএল পেয়েছে ১১টি আসন, সিপিএম পেয়েছে ৩টি ও সিপিআই পেয়েছে ২টি আসন। সবমিলিয়ে ১৬টি আসন যা গতবারের চেয়ে ১৩টি বেশি।
2:27 AM, 11 Nov
কংগ্রেস এই নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারেনি। হাত শিবির পেয়েছে মাত্র ১৯টি আসন। ২০১৫ সালের ভোটের কংগ্রেস পেয়েছিল ২৭টি আসন যা এবারের চেয়ে ৮টি বেশি।
2:27 AM, 11 Nov
মহাজোটের সবচেয়ে বড় দল আরজেডি মোটামুটি নিজেদের আসন ধরে রেখেছে। তেজস্বী যাদবের দল পেয়েছে ৭৫টি আসন।
2:27 AM, 11 Nov
এনডিএ জোটের আর দুই সঙ্গী হিন্দুস্তান আওয়াম মোর্চা ৪টি আসন জিতেছে। এছাড়া বিকাশশীল ইনসান পার্টিও ৪টি আসন জিতেছে।
2:27 AM, 11 Nov
জেডিইউ পেয়েছে মাত্র ৪৩টি আসন। যা ২০১৫ সালের বিধানসভা ভোটের ফলাফলের চেয়ে ২৮টি কম।
2:26 AM, 11 Nov
বিজেপি সবচেয়ে বেশি ৭৪টি আসন পেয়েছে। যা গতবারের চেয়ে অনেকটাই বেশি। ২০১৫ সালে বিজেপি পেয়েছিল ৫৩টি আসন।
1:32 AM, 11 Nov
শেষ পর্যন্ত পাওয়া হিসাব বলছে বিহারে এনডিএ জোট ১২৫টি আসন পেয়ে সরকার গড়ছে। বিরোধী মহাজোট পেয়েছে ১১০টি আসন। এছাড়া মিম ৫টি আসন, এলজেপি ১টি আসন ও অন্যান্যরা ২টি আসন পেয়েছে।
1:30 AM, 11 Nov
২২৩টি আসনে ভোটগণনা হয়ে গিয়েছে। বাকী রয়েছে মাত্র ২০টি আসন। এমনটাই জানাল নির্বাচন কমিশন। তার মধ্যে এনডিএ জোটই বেশি আসন জিতে সরকার গঠন করতে চলেছে।
12:18 AM, 11 Nov
২০৩টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। তার মধ্যে এনডিএ ১০২টি, মহাজোট ৯৩টি আসনে জয়ী হয়েছে। মিম ৫টি ও বিএসপি এবং নির্দল একটি করে আসন পেয়েছে।
#BiharElections: Results declared for 203 seats out of the total 243.
NDA wins 102 seats (BJP 60, JDU 34, VIP 4, HAM 4)
Mahagathbandhan wins 93 seats (RJD 64, Congress 16, Left 13)
বিহারে বিজেপির সাফল্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
11:23 PM, 10 Nov
ভোট গণনাকে প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করল নির্বাচন কমিশন
11:22 PM, 10 Nov
এনডিএ জোটের জয় হলেও একক বৃহত্তম দলের দৌড়ে পিছিয়ে পড়বে বিজেপি সেই দিকেই এগোচ্ছে ফলাফল
READ MORE
1:12 AM, 10 Nov
বিহারে ৩৮টি জেলায় মোট ৫৫ টি গণনা কেন্দ্রে ৪১৪ টি কাউন্টিং হলে গণনা হবে।
1:12 AM, 10 Nov
পূর্ব চম্পারণ, সিওয়ান, গয়া এবং বেগুসারাই জেলায় প্রতিটিতে তিনটি করে গণনা কেন্দ্র খোলা হয়েছে।
1:13 AM, 10 Nov
প্রথম দফায় ৭১ টি আসনে, দ্বিতীয় দফায় ৯৪ টি আসনে এবং তৃতীয় দফায় ৭৮ টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
1:14 AM, 10 Nov
প্রথম দফায় ১০৬৬ জন প্রার্থী, দ্বিতীয় দফায় ১৪৬৩ জন প্রার্থী এবং তৃতীয় দফায় ১২০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়েছে। যার ফল এদিন জানা যাবে।
1:14 AM, 10 Nov
বিহারের রাজধানী পাটনায় ১৪টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে একটি কেন্দ্রে। সেখানে ৩০ টি কাউন্টিং হল একটি কলেজের মধ্যে প্রস্তুত করা হয়েছে।
1:15 AM, 10 Nov
স্ট্রং রুম থেকে শুরু করে গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বিহারের মুখ্য নির্বাচন আধিকারিক এইচআর শ্রীনিবাস।
1:15 AM, 10 Nov
এই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের একেবারে শুরুতে থাকবে জেলা পুলিশ, তারপর বিহার মিলিটারি পুলিশ এবং সবশেষে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স।
1:16 AM, 10 Nov
ভোট গণনার পর গোটা রাজ্যে নিরাপত্তা সুরক্ষিত রাখতে ৫৯ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্সের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তার জন্য ১৯ কম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
1:19 AM, 10 Nov
বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় ফিরছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই ভবিষ্যৎবাণী কতটা সঠিক হয় এখন সেটাই দেখার।
1:20 AM, 10 Nov
২৪৩ বিধানসভার মধ্যে ১২২ টি আসন দখল করতে পারলেই সেই দল বা জোট সরকার গঠনের দোরগোড়ায় পৌঁছে যাবে। এখন কারা শেষ অবধি লক্ষ্যভেদ করেন সেটাই দেখার।
6:38 AM, 10 Nov
৮ টায় ভোট গণনা শুরু
Counting of votes for 243 Bihar Assembly seats to begin at 8 am today.
প্রায় ৩৭০০ প্রার্থী এবারের ভোটে তিনটি পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন
7:04 AM, 10 Nov
জিতবে মহাজোট, দাবি কংগ্রেসের
7:06 AM, 10 Nov
গণনা কেন্দ্রগুলিতে শেষ মুহুর্তের প্রস্তুতি
7:07 AM, 10 Nov
মিলবে না সমীক্ষা, দাবি বিজেপি-জেডিইউ-এর
7:13 AM, 10 Nov
বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে এগিয়ে থাকবেন তেজস্বী যাদব, যদিও এই সমীক্ষা সবসময় মেলে না
7:22 AM, 10 Nov
বিহার থেকে এবারে খালি হাতে ফিরতে হতে পারে ওয়াইসিকে
7:27 AM, 10 Nov
১৪৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আরজেডি
7:33 AM, 10 Nov
গুজরাত ও মধ্যপ্রদেশের গণনা কেন্দ্রের ছবি
Counting of votes in by-polls to 58 Assembly seats in 11 states to begin at 8am; Visuals from counting centres in Gujarat's Dang (pics 1 & 2) and Madhya Pradesh's Morena (pics 3 & 4) pic.twitter.com/mlgTQy03aA
Patna: Strong room established at Anugrah Narayan College being opened, as counting of votes for Bihar Assembly elections to begin at 8 am pic.twitter.com/ezv9fOtHyF