Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী সরযূর সমর্থনে প্রচারে নীতীশ! উত্তাল রাজ্য-রাজনীতি

বিজেপির সমর্থনে তিনি এখনও বিহারের মু্খ্যমন্ত্রী। সেই নীতীশ কুমারই ঝাড়খণ্ডে বিজেপি-ত্যাগী বিদ্রোহী নেতার সমর্থনে ভোট প্রচারে আসছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী রঘুবর দাসের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, সদ্য বিজেপি

বিজেপির সমর্থনে তিনি এখনও বিহারের মু্খ্যমন্ত্রী। সেই নীতীশ কুমারই ঝাড়খণ্ডে বিজেপি-ত্যাগী বিদ্রোহী নেতার সমর্থনে ভোট প্রচারে আসছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী রঘুবর দাসের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, সদ্য বিজেপি ত্যাগী সরযূ রায়। তাঁর সমর্থনেই এবার প্রচার চালাবেন নীতীশ কুমার। তবে কি এবার নীতীশও বিদ্রোহের পথে, প্রশ্ন উঠে পড়ল ঝাড়খণ্ডে।

জেডিইউের সমর্থন সরযূ রায়কে

জেডিইউের সমর্থন সরযূ রায়কে

সম্প্রতি এনডিএ শরিক জেডিইউ সাংসদ রাজীব রঞ্জন সিং বলেন, দুর্নীতির বিরুদ্ধে বরাবর লড়াই করে এসেছেন সরযু রায়। তিনি এবার বিজেপির মুখ্যমন্ত্রী রঘুবর দাসের বিরুদ্ধে জামশেদপুর পূর্ব কেন্দ্র থেকে লড়ছেন। আমরা তাঁকে সমর্থন করছি। তাঁর এই মন্তব্যের পরই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

নীতীশ প্রচারে সরূর সমর্থনে!

নীতীশ প্রচারে সরূর সমর্থনে!

ঝাড়খণ্ডে জেডিইউ বিজেপির সঙ্গ ছেড়ে আলাদা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপিকে আগেই সেই বার্তা দিয়েছিলেন নীতীশ কুমার। এবার বিজেপি ত্যাগী বিদ্রোহী নেতাকে সমর্থনের বার্তা দিল তাঁর দল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হওয়া সেই নেতার হয়ে প্রচার করার ইঙ্গিতও মিলেছে জেডিইউের তরফে।

অঘোষিত সমর্থন জেএমএম-এরও

অঘোষিত সমর্থন জেএমএম-এরও

এদিকে সরযূ রায়কে অঘোষিত সমর্থনের বার্তা দিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অর্থাৎ জেএমএমও। এরপর কংগ্রেস ও আরজেডি তাঁকে সমর্থন করলে মুখ্যমন্ত্রীর লড়াই কঠিন হয়ে যাবে এই কেন্দ্রে। এখন নীতীশ কুমার বিজেপি-ত্যাগী বিদ্রোহী প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে এলে বিরোধী শক্তি আরও দৃঢ় হবে। এমনকী বিহারের রাজনীতিতেও বড়সড় প্রভাব ফেলবে এই সিদ্ধান্ত।

সরযূ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী

সরযূ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী

বিজেপি ত্যাগ করে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ঝাড়খণ্ড বিজেপির নেতা দোর্দন্ডপ্রতাপ ‘সেকেন্ড-ইন-কম্যান্ড' সরযূ রায়। মন্ত্রী-বিধায়ক, জনপ্রিয় নেতা সরযূ বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছেড়েছেন। জামশেদপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের বিরুদ্ধে। বিজেপিকে রাজনৈতিক প্যাঁচে ধরাশায়ী করতে তিনি বদ্ধপরিকর।

বিজেপিকে হারাতে আসরে বিদ্রোহী

বিজেপিকে হারাতে আসরে বিদ্রোহী

ঝাড়খণ্ডের এই প্রবীণ নেতা রাজ্য বিজেপির নাড়ি-নক্ষত্র চেনেন। এ রাজ্যে মুকুল রায় যেমন তৃণমূলের নাড়ি নক্ষত্র চিনতেন, তেমনই। মুকুল রায় যেমন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে এ রাজ্যের শাসক দলকে বিপাকে ফেলে দিয়েছিলেন বিগত লোকসভা নির্বাচনে। রাজনৈতিক মহল মনে করছে সরযূ রায়ও একইভাবে ঝাড়খণ্ডে বিজেপিকে বিপাকে ফেলতে পারেন।

একটার পর একটা কীর্তি ফাঁস

একটার পর একটা কীর্তি ফাঁস

তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়ে হুঙ্কার ছেড়েছেন। তিনি জানিয়েছেন, সরকারের অনিয়মের একটার পর একটা কীর্তি ফাঁস করব। মাত্র ৫ শতাংশ দুর্নীতির কথা প্রকাশ করেছি। এখনও ৯৫ শতাংশ কথাই বাকি রয়েছে। একে একে সেইসব প্রকাশ করে ছাড়ব। বাংলার মুকুল রায়ের মতোই তিনি হুঁশিয়ারি দিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+