আজব নিয়ম : বিহারে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রান্না বন্ধ
পাটনা, ২৮ এপ্রিল : কয়েকদিন আগে বিহারের বেগুসরাইয়ে রান্নার উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে তিনশো বাড়ি ভস্মীভূত হয়েছে। সেই ঘটনার জেরে বিহার জুড়ে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রান্না করা নিষিদ্ধ করল বিহার সরকার। [১৫ ফুট সমাধির নিচ থেকে ১৫ দিন পরে জ্যান্ত ফিরলেন স্বঘোষিত গুরু]
এবারের গরমে বিহারে প্রাণ গিয়েছে মোট ৬৬ জনের। এছাড়া প্রায় ১২০০-র বেশি পশু-পাখি গরমের বলি হয়েছে। বলা হয়েছে, সকাল থেকে সন্ধ্যা বাড়িতে হাঁড়ি চাপানো যাবে না। নিয়ম ভাঙলে ২ বছরের কারাদণ্ড হতে পারে। [ত্রেতা যুগে সীতাকে ত্যাগ শ্রীরামচন্দ্রের, অভিযোগ দায়ের হল কলি যুগে]

এর পাশাপাশি নানা ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম ধার্য করা হয়েছে। নীতীশ কুমারের সরকার জানিয়েছে, রান্নার আগুনের ফুলকি খড়ের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। ফলে প্রচুর মানুষের জীবন বিপন্ন হতে বসেছে। তাই সমীক্ষা রিপোর্ট হাতে পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। [বিয়ের মণ্ডপে সাত পাক ঘুরেই মৃত স্ত্রী, শবদেহ নিয়ে বাড়ি ফিরলেন স্বামী]
এই শুনে আগুনে বাড়ি পুড়ে যাওয়া এক বাসিন্দার বক্তব্য, এটা শুনতে ভালো লাগলেও কতোজন এটা মানবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে এভাবেই কারও রান্নার আগুনের ফুলকি তাঁর বাড়ি পুড়িয়ে ছারখার করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। [লঙ্কায় কামড় গিয়ে প্রাণ গেল এক শিশুর]
-
দিনে ভ্যাপসা গরম, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা! কলকাতা সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের, কবে, কীভাবে মিলবে পাওনা, জানাল অর্থ দপ্তর -
বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা! মমতা ভবানীপুরেই, নন্দীগ্রাম-সহ দক্ষিণবঙ্গে চমক কোন আসনগুলিতে? -
কালবৈশাখীর ঝাপটায় ঠান্ডা হাওয়া! ২০ ডিগ্রির নীচে কলকাতার তাপমাত্রা, আজ কোথায় কোথায় ঝড়বৃষ্টি? -
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত












Click it and Unblock the Notifications