বিহার নির্বাচন ২০২০ তে বাহুবলী থেকে পরিবারতন্ত্র-রাজ কতটা পোক্ত! একনজরে কিছু তথ্য
গোবলয়ের রাজনীতি মানেই , হিংসার খবর যেমন সংবাদপত্রের শিরোনাম কাড়ে, তেমনই বাহুবলীদের মাথাচাড়া দেওয়ার খবরও নজর কাড়ে মানুষের। এছাড়াও ভোটে কার সন্তান দাঁড়ালেন বা কার আত্মীয় কোথা থেকে লড়ছেন, সেই সমস্ট কিছু নিয়ে খবর হয়। সেই সূত্র ধরেই বিহার নির্বাচনের দিনক্ষণ প্রকাশ্যে আসতেই এবার গোবলয়ের বাহুবলী রাজ নিয়ে কৌতূহল জাগতে শুরু করেছে। পরিবারতন্ত্র, বাহুবলী রাজ নিয়ে কেমন আছে বিহারের রাজনীতি , দেখে নেওয়া যাক।

রাজনীতিতে নেপথ্যের আঙুল ঘোরান যাঁরা..
লালু প্রসাদের আরজেডি ও নীতীশ কুমারের জেডিইউয়ের প্রার্থী তালিকা প্রকাশ হতেই একাধিক বাহুবলীকে নিয়ে আলোচনা উঠতে শুরু করেছে। যাঁদের স্ত্রীরা এই প্রার্থী তালিকায় জায়গা করে নিচ্ছেন। বিহারে মূলত, চেনা ঘরানায় বাহুবলী বা অবৈধ পেশীশক্তির আস্ফালনকারীরা সরাসরি ভোট যুদ্ধে নামেনা। তাদের স্ত্রী, আত্মীয়দের সামনে রেখে চলে ভোট গ্রহণ। পরে আসল ছড়ি ঘোরাতে দেখা যায় বহু বাহুবলীকে। এবারেও তার অন্যথা হচ্ছে না।

খুন,ধর্ষণের মামলা ঝুলছে.. ভোটে দাঁড়ালেন স্ত্রী
রাজবল্লভ যাদবের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণ, অপহরণের মতো বহু অভিযোগ দায়ের রয়েছে থানায়। আরজেডির টিকিটে এবার তাঁর স্ত্রী দাঁড়িয়েছেন ভোটে। বিহারের নওয়া কেন্দ্র থেকে আরডেজির টিকিটে বিভাদেবী লড়ছেন বাহুবলা রাজবল্লভের ক্যাম্পের প্রতিনিধি হয়ে। একই পরিস্থিতি বাহুবলী অরুণ কুমারের স্ত্রী কিরণ দেবীর। তাঁর স্বামীর বিরুদ্ধেও নবালিকা ধর্ষণ সহ একাধিক অভিযোগ রয়েছে। একই পরিস্থিতি খুনে অভিযুক্ত প্রাক্কন সাংসদ রামা সিংয়ের। তিনি ভোটে দাঁড়াতে না পারলেও, বৈশালী কেন্দ্রে তাঁর স্ত্রীকে দাঁড় করিয়েছেন।

বিহারে বাহুবলী রাজ
একটা সময় ছিল, বিহারে ভোট বাক্স বহুবলের জোরে অনেকেই দখল করে নিয়েছে। এরপর সুপ্রিম কোর্টের রায়ে অপরাধ থেকে ভোটের মতো কর্মকাণ্ডকে দূরে রাখতে একাধিক বন্দোবস্ত করা হয় দেশে। দেখা যায়, বিহারে ১২২ শতাংশ আগে বেড়ৃছিল অপরাধী ব্যক্তিত্বদের শাসন। এই তথ্য ২০১০ সালে এডিআর প্রকাশ করে।

সমান দাপটে পরিবারতন্ত্র
লালুপুত্র তেজস্বীর নেতৃত্বে বিহারে দলেরকিছু পুরনো নেতার সন্তানদের ভোটে দাঁড় করানো হয়েছে। রামগড়ে সুধাকর সিং, শাহপুরে রাহুল তিওয়ারি,ওবরায় কান্তি সিং ও তারাপুরে দিব্যা তিওয়ারিরাও বিহারের তাবড় আরজেডি নেতামন্ত্রীদের সন্তান। ফলে পরিবারতন্ত্রের শাসন যে বিহারের আগামী প্রজন্মের রাজনীতির রন্ধ্রে চলে গিয়েছে তা বোঝা যাচ্ছে প্রার্থী তালিকা থেকে।












Click it and Unblock the Notifications