মাদ্রাজ হাইকোর্ট পেতে চলেছে বাঙালি প্রধান বিচারপতি
মাদ্রাজ হাইকোর্ট পেতে চলেছে বাঙালি প্রধান বিচারপতি
বম্বে ও মেঘালয় হাইকোর্টের পর এবার মাদ্রাজ হাইকোর্টও পেতে চলেছে বাঙালি প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের কলেজিয়ামে সুপারিশে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। গত ১৪ ডিসেম্বর সুপ্রীম কোর্টের কলেজিয়াম একই দিনে দুই বিচারপতির নামে সুপারিশ করায় একই সঙ্গে দুটি পদে শূন্য হতে চলেছে।
এর আগে গত এপ্রিল মাসে নজিরবিহীন ভাবে একই সঙ্গে দেশের দু'টি হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কলকাতা হাইকোর্টের দু'জন বিচারপতি। বিচারপতি দীপঙ্কর দত্তকে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ও বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে মনোনীত করে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ বসু বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছেন। কিন্তু দেশের কোনও হাইকোর্টে প্রধান বিচারপতি পদে কলকাতা হাইকোর্টের কেউ ছিলেন না।
অন্যদিকে, কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন জম্মু-কাশ্মীর হাইকোর্টের বিচারপতি রাজেশ বিন্দাল। ফলে এনিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সংখ্যা দাঁড়ালো ৩৩ জন।












Click it and Unblock the Notifications