পাকিস্তানি সেনার হাতে মুণ্ডচ্ছেদ ভারতীয়ের! গর্জে উঠে ভারতীয় সেনাপ্রধানের কোন জবাব
ফের একবার নারকীয়তার ঘটনা উঠে এলো পাকিস্তানি সেনার তরফে। এর আগে পাকিস্তান -ভারত সীমান্তে ভারতীয় জওয়ানের হত্যার পর তাঁর দেহ বিকৃত করে ভারতে পাঠিয়েছিল সেদেশের সেনা। এবার ফের এক ভারতীয়ের মুণ্ডচ্ছেদ ঘিরে আঙুল উঠেছে পাকিস্তানি সেনার দিকে। যার জবার কড়া ভাষায় দিয়েছে ভারতীয় সেনা।

পাকিস্তানের ব্যাট বাহিনীর হাতে মৃত্যু ভারতীয়ের
জানা গিয়েছে, কাশ্মীরের পুঞ্চ এলাকায় মালবহনের কাজ করতেন ২৮ বছরের মহম্মদ আসলম। আর তাঁকে হত্যা করে , তাঁর মুণ্ডচ্ছেদ করার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। এমনকি আসলমের মাথার অংশ দেহের সঙ্গে মেলেনি বলে খবর। আসলমের গোটা দেহ বিকৃত করা হয়েছে বলেও জানা যাচ্ছে। ঘটনা নিয়ে অভিযোগ উঠেছে পাকিস্তানের 'ব্যাট' ফোর্সের বিরুদ্ধে।

সেনা প্রধান নরভানের হুঙ্কার
ভারতীয়ের দেহ খন্ড বিখন্ড করে হত্যার ঘটনা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগেছেন ভারতের সেনা প্রধান জেনারেল এমএম নরভানে। তিনি সাফ জানিয়ে দেন, ' এই বিষয়টির জবাব মিলিটারি ঘরানায় দেওয়া হবে।'

মৃত্যু হয়েছে দুই মালবাহীর
জানা গিয়েছে, কাশ্মীরের কাসালিয়ান গ্রামের গুলপুরে পাকিস্তানের সীমান্ত রক্ষীবাহিনী ক্রমাগত গোলা বর্ষণ করে চলেছে। আর কয়েকদিন আগে সেই গ্রামের বাসিন্দা মহম্মদ অসলামের মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি আরও এক মালবাহীর দেহ উদ্ধার ঘিরে তুমুল তোলপাড় শুরু হয়। অপর মৃত ২৩ বছরের আলতাফও খুন হয়েছেন বলে খবর। মনে করা হচ্ছে, অসলমের দেহাংশ নিয়ে চলে গিয়েছে পাকিস্তানের সেনার সীমান্তরক্ষী বাহিনী।












Click it and Unblock the Notifications