বিহারে নির্বাচনের ফল প্রকাশের আগেই তেজস্বীকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে পোস্টার! তোলপাড় শুরু

বিহারে নির্বাচনের ফল প্রকাশের আগেই তেজস্বীকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে পোস্টার! তোলপাড় শুরু

বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফল গণনা শুরু হবে রাত পোহালেই। তবে ইতিমধ্যেই দেশের তাবড় এজেন্সি বিহারের ফলাফল নিয়ে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে। এমন এক পরিস্থিতিতে বিহারে তেজস্বী যাদবের নামে পড়ে গিয়েছে পোস্টার। তেজস্বীর জন্মদিনে তাঁকে কার্য হবু মুখ্যমন্ত্রী ঘোষণাই করে দিয়েছে নতুন রাজনৈতিক পোস্টার।

 বিহারে এক্সিট পোল ও তেজস্বী

বিহারে এক্সিট পোল ও তেজস্বী

ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় দেখা যাচ্ছে বিহারের তখতে বসার জন্য এগিয়ে রয়েছেন আরজেডির তেজস্বী যাদব। তাঁর সপক্ষে রয়েছেন ৪৪ শতাংশ বিহারের মানুষ। মনে করা হচ্ছে, বিহারে সরকার বিরোধী জোরদার হাওয়া এক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর। পাশাপাশি, বেকারত্ব ও পরিযায়ী শ্রমিকদের সমস্যাও মাথা চাড়া দিয়েছে।

 তেজস্বীকে নিয়ে তোলপাড়

তেজস্বীকে নিয়ে তোলপাড়

এখনও গণনা হয়নি বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল। তবে, তার আগেই বিহারে তেজস্বীকে মুখ্যমন্ত্রী হিসাবে দাবি করে দিল লালু শিবিরের আরজেডি । এদিন আরজেডি নেতা তেজস্বীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছাবার্তা প্রেরক পোস্টারে এমন বার্তা দেওয়া রয়েছে।

 দেশের নবীনতম মুখ্যমন্ত্রীদের ইতিহাস

দেশের নবীনতম মুখ্যমন্ত্রীদের ইতিহাস

প্রসঙ্গত, তেজস্বীর বয়স এখন ৩১ । এর আগে দেশর নবীনতম মুখ্যমন্ত্রী হিসাবে এমওএইচ ফারুকের নাম রয়েছে। তিনি পুদুচেরিতে ২৯ বছর বয়সে মুখ্যমন্তরী পদে বসেন। এদিকে, সতীশ সিং বিহারে ১৯৬৮ সালে ৩২ বছরে মুখ্যমন্ত্রিত্বের চেয়ারে বসেন। প্রসঙ্গত, এক্সিট পোল সত্যি করে যদি আগামীকাল বিহারের তখতে তেজস্বী বসেন,তাহলে হতে পারে আরও এক নতুন ইতিহাস।

সতর্ক আরজেডি

সতর্ক আরজেডি

এদিকে, দলের ভাবমূর্তি ঠিক রাখতে তোড়জোড় করছে আরজেডি। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে আরজেডি কর্মীদের নিজের নিয়ন্ত্রণে থাকার বার্তা দিয়েছে দলের হাইকমান্ড। যা ফলাফলই আসুক তা মেনে নিতে হবে বলে জানিয়েছে লালু শিবিরের মহাজোটের মূল দল আরজেডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+