India-Bangladesh Border: টেনশনের মধ্যেই ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি বিএসএফের, খতম এক! আহত এক জওয়ানও
India-Bangladesh Border: ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে! ওপার বাংলা জুড়ে যেভাবে ভারত বিদ্বেষ, তাতে দাবি উঠছে কড়া প্রত্যাঘাতের। কার্যত প্রবল চাপের মুখে বাংলাদেশের ইউনূস সরকার। আর এর মধ্যেই ভারত এবং বাংলাদেশ সীমান্তে গুলি চালাল বিএসএফ। সেই গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত ওই ব্যক্তি গোরু পাচারকারী (Bangladeshi cow smuggler) বলেই খবর।
অশান্তির আবহে সীমান্ত পেরিয়ে গরু পাচার চালাচ্ছিল বলে দাবি। ঘটনায় বিএসএফের এক জওয়ান আহত হয়েছে বলেও খবর। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় (India-Bangladesh Border) তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ইতিমধ্যে ওই মৃত গোরু পাচারকারীর দেহ বাংলাদেশ সীমান্ত বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বলেই খবর। ঘটনার পরেই ভারত এবং বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। পঞ্চায়েতের উপ প্রধান দিলীপ কুমার দাস এবং অন্যান্য সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার ভোর রাতে জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তের কাঞ্চনজঙ্ঘা এবং চাণক্য বর্ডার আউট পোস্টের অধীন কাটা তারের বেড়া বিহীন সিং পাড়ায় বেশ কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতী ভারতে ঢোকার চেষ্টা করে।
মূলত গরু চুরির উদ্দেশ্যে গ্রামে প্রবেশ করে বলে অভিযোগ। স্থানীয় গ্রামের মানুষ সজাগ হতেই একেবারে হুড়োহুড়ি পড়ে যায়।সঙ্গে সঙ্গে দুই দুষ্কৃতী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করে। সেই সময় সীমান্তে টহলরত বিএসএফ কর্মীরা প্রথমে দুষ্কৃতীদের দাঁড়াতে বলেন, উল্টে দুষ্কৃতীরা বিএসএফকে ঘিরে ধরে আক্রমন শুরু করে বলে দাবি (India-Bangladesh Border)।
ঘটনায় এক বিএসএফ জওয়ান গুরুতর আহত হয়। এরপরেই আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালায়। সেই সময় এক দুষ্কৃতীর শরীরে গুলি লাগে বলে জানা যায়। কার্যত গুলিবিদ্ধ অবস্থাতেই সীমান্ত পাড় হয়ে ওপারে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় ওই ব্যক্তির।
জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম মহম্মদ আনোয়ার। বাংলাদেশের পঞ্চগড় জেলার ১০ মাইলের বাসিন্দা। অন্যদিকে আহত বিএসএফ জওয়ানকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
অপরদিকে ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্দভালে জানিয়েছেন, শুক্রবার সকালে কোতোয়ালি থানার অন্তর্গত চাণক্য বি ও পিতে বিএসএফের গুলিতে এক গরু পাচারকারীর মৃত্যু হয়েছে। শনাক্ত করার পর বাংলাদেশ বর্ডার গার্ড মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে গিয়েছে ((India-Bangladesh Border)।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications