বিরোধী মহাজোট ছেড়ে বিজেপির হাত ধরছে জেভিএম! ঝাড়খণ্ডে বদল হচ্ছে সমীকরণ

বিরোধী জোটের সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে ঝাড়খণ্ড বিকাশ মোর্চা। বাবুলাল মারান্ডির দলের দুই বিধায়ক বিজেপির হাত ধরার বিরোধিতা করেছিলেন।

বিরোধী জোটের সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে ঝাড়খণ্ড বিকাশ মোর্চা। বাবুলাল মারান্ডির দলের দুই বিধায়ক বিজেপির হাত ধরার বিরোধিতা করেছিলেন। তা সত্ত্বেও জেএমএম-কংগ্রেসের জোট ছেড়ে বিজেপি শিবিরে যোগ দিচ্ছে জেভিএম। বিজেপির সঙ্গে সংযুক্তি নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ১১ ফেব্রুয়ারি।

বিজেপির হাত ধরছে জেভিএম! ঝাড়খণ্ডে বদল হচ্ছে সমীকরণ

দলীয় সূত্র জানিয়েছে, রাঁচিতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪ ফেব্রুয়ারির মধ্যে বিজেপির সঙ্গে সংযুক্তির প্রক্রিয়া শেষ করা হবে। বিজেপির সঙ্গে সংযুক্তির প্রস্তাব কার্যনির্বাহী কমিটির বৈঠকের আলোচনা হবে এবং পাস করানো হবে। কোনও প্রস্তাব পাসের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। দলীয় প্রধান চান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এটি পাস করতে।

জেভিএমের দাবি, এখন ইস্যু নিয়ে কোনও সমস্যা নেই। তারা বিজেপির সঙ্গে সংযুক্তি একীকরণের জন্য প্রস্তুত। সেই কারণেই ১১ ফেব্রুয়ারি প্রস্তাবটি পাস হবে দলীয় সভায়। উল্লেখ্য, জেভিএম ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে নিঃশর্ত সমর্থন জানিয়েছিলেন জেএমএমকে। জেএমএমের নেতৃত্বাধীন জোট সরকারের প্রতি সমর্থন ছিল তাদের।

কিন্তু ২৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাবুলাল মারান্ডি। জোট সরকার গঠনের একমাসের মধ্যে্ই তিনি সমর্থন প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেন। তাঁর অভিযোগ, হেমন্ত সোরেন ও তাঁর জেএমএম পুতুলের মতো এবং নয়াদিল্লির কংগ্রেস হাইকমান্ড দ্বারা নিয়ন্ত্রিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+