Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাবরি মসজিদ মামলার রায়ে কী জানাল আদালত, জেনে নিন একনজরে

বাবরি মসজিদ মামলার রায়ে কী জানাল আদালত, জেনে নিন একনজরে

অবশেষে ২৮ বছর পর ঐতিহাসিক বারবি মসজিদ মামলার রায় ঘোষণা করলেন সিবিআইয়ের স্পেশাল কোর্টের বিচারক এসকে যাদব। ২০০০ পাতার অর্ডার ঘোষণার পর কেবল মাত্র অভিযুক্তদের উপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। উপযুক্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস করা হয়েছে সব অভিযুক্তদের। বিচারক রায় ঘোষণার সময় বলেছেন, পরিকল্পিত নয়, স্বতঃস্ফূর্ত ঘটনা বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা।

পরিকল্পিত নয়

পরিকল্পিত নয়

বাবরি মসজিদ মামলায় ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিচারক। তিনি বলেছেন বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা একেবারেই পরিকল্পিত নয় পুরোটাই স্বতোঃস্ফূর্ত। আগে থেকে ষড়যন্ত্র করে কোনও কিছুই করা হয়নি। তাই পুরো ঘটনাকে পরিকল্পিত বলা যায় না। সেকারণেই ষড়যন্ত্রের অভিযোগ আর বহাল রইল না অভিযুক্তদের ক্ষেত্রে।

প্রমাণ পর্যাপ্ত নেই

প্রমাণ পর্যাপ্ত নেই

অভিযুক্তদের বিরুদ্ধে যে প্রমাণ সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে দাখিল করা হয়েছিল তার কোনওটারই তেমন সত্যতা পাওয়া যায়নি। বিচারক এসকে যাদব জানিয়েছেন যে ছবি এবং অডিও ক্লিপ সিবিআইয়ের তরফ থেকে দেওয়া হয়েছিল আদালতে সেগুলি স্পষ্ট নয়। অডিও টেপেরও কোনও সত্যতা পাওয়া যায়নি। এমনকী ভিডি ক্লিপের সত্যতাও পাওয়া যায়নি।

মসজিদের মাথায় চড়েছিল দুষ্কৃতিরা

মসজিদের মাথায় চড়েছিল দুষ্কৃতিরা

বিচার এসকে যাদব জানিয়েছেন, যাঁরা মসজিদের মাথায় চড়েছিলেন তাঁরা দুষ্কৃতী ছাড়া আর কেউ নন। কাজেই এই ঘটনায় ৩২ জন অভিযুক্তকে সাজা দেওয়া যায় না। এবং যে অডিও স্পিচটি প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে তার কোনও সত্যতা পাওয়া যায়নি। কাজেই এই প্রমাণের ভিত্তিতে সাজা ঘোষণা করা যায় না।

২৮ বছর পর রায় ঘোষণা

২৮ বছর পর রায় ঘোষণা

বাবরি মসজিদ মামলার ২৮ বছর পর রায় ঘোষণা করা হয়েছে। তাতে বিজেপির একাধিক তাবর নেতা এই মামলায় অভিযুক্ত ছিলেন। তাঁদের সকলকেই বেকসুর খালাস করা হয়েছে। তালিকায় ছিলেন আদবানী, উমা ভারতী, মুরলী মনোহর যোশীরা।

ছবি সৌ:পিটিআই

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+