করোনা মোকাবিলায় এবার ২৫ কোটি টাকা দান করবেন যোগগুরু রামদেব

প্রধানমন্ত্রীর কেয়ারস ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দিল বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি। এর আগে করোনার বিরুদ্ধে লড়াইতে পতঞ্জলি রিসার্চ সেন্টারের দুর্লভ মেশিন দান করেছিলেন বাবা রামদেব। আজ এক সাংবাদিক বৈঠক ডেকে অর্থদানের কথা জানান বাবা রামদেব।

করোনা মোকাবিলায় ২৫ কোটি টাকা দান রামদেবের

করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য সরকারকে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্নভাবে সাহায্য করেছে। কেউ অর্থ সাহায্য করে, আবার কেউ বা প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দান করে। বিভিন্ন ক্রীড়াবিদ ছাড়াও করোনা মোকাবিলায় সাহায্য করতে এগিয়ে এসেছেন ব্ণিক মহলের লোকেরা, অভিনেতারা।

এর আগে মেশিন দানের বিষয়ে বাবা রামদেব বলেছিলেন, 'উত্তরাখণ্ডের করোনা টেস্টের জন্য যে ল্যাব প্রস্তুত করা হয়েছে, সেখানে চিকিতসার জন্য আরটি-পিসিআর মেশিনের প্রয়োজন ছিল। তো আমি ভাবলাম আমরা আমাদের জিনিসের উৎপাদন পরেও করতে পারব। কিন্তু দেশের এই পরিস্থিতিতে এই মেশিনটি এখন দেশের জন্য প্রয়োজনীয়। তাই পতঞ্জলি রিসার্চ সেন্টারের তরফ থেকে পুরোপুরি এই মেশিনটি আমি তাঁদের হাতে তুলে দিচ্ছি।'

এদিকে ভারতে ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। দেশে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩ বিদেশি সহ ৩০ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা ১১০০ ছাড়িয়ে গিয়েছে। যা পরিস্থিতি তাতে ভারতও স্টেজ-৩-তে চলে গিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

ভারত ছাড়া সারাবিশ্বে মিনিটে মিনিটে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা। ৩৪ হাজার পেরিয়েছে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই করোনার কোপে মোট মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩৪ জনের। আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ২৫ হাজার ২৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লক্ষ ৫২ হাজার ১৮৫ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+