দীপাবলিতে চন্দননগরের আলোয় সেজেছে অযোধ্যা
দীপাবলি উপলক্ষ্যে সেজে উঠেছে অযোধ্যা। রাম মন্দিরের গায়েও আলোর ছটা। গোটা এলাকা যেন সন্ধে নামলেই আলোয় ঝলমল করে ওঠে। আর এই আলোকমালার সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে বাংলার। হ্যাঁ। এটাই সত্য। বাংলা থেকে আলো গিয়েছে সুদূর অযোধ্যায়।
বাংলায় দক্ষিণবঙ্গে আলোর কাজ মানেই চন্দননগর। এই এলাকা আলোর মালা, হরেক রকম নকশা। নতুন নতুন আলোর নকশার ধরন প্রতিবারই চন্দননগর তৈরি করে। সকলকে তাকও লাগিয়ে দেন ওই এলাকার শিল্পীরা। এবার চন্দননগরের কাজ অযোধ্যায়। রামমন্দিরের গায়ে জ্বলজ্বল করবে চন্দননগরের আলোশিল্পীর দক্ষতা।

অযোধ্যা সেজে উঠছে চন্দননগরের আলোয়। প্রতিবারই অযোধ্যা দীপাবলির সময় সেজে ওঠে। আলো দিয়ে সাজানো হয় গোটা এলাকা। মাটির প্রদীপ দিয়ে সাজানো হয় গঙ্গার পাড় এলাকা। এবারও অযোধ্যা সাজানো হচ্ছে। আর সেখানেই অযোধ্যার সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে বাংলার চন্দননগরের।
কেমন সেই বাহারি আলো? রাস্তার ধারে বিশাল আকারে প্রদীপের স্ট্যান্ড। আর তার উপর প্রদীপ জ্বলছে। রামমন্দিরের দেওয়ালেও আলোর ছটা।দীপাবলির আগে রাম মন্দিরকে আলো দিয়ে রাঙিয়ে দেওয়ার কাজ চন্দননগরের আলোক শিল্পীদের কাঁধে। শেষ মুহূর্তের সেই কাজই চলছে জোরকদমে। ইতিমধ্যেই অধিকাংশ আলো পৌঁছে গিয়েছে অযোধ্যায়।
আগামী বছরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দিরের। এই দীপাবলিতে সাহা ইলেকট্রিকস এর কাছে বরাত এসেছিল আলো তৈরি করার। অযোধ্যার রাস্তায় রাম মন্দির ও রাম - সীতার আদলে আলো তৈরি হয়েছে। সেইসব পুরোটাই গিয়েছে চন্দননগর থেকে। অযোধ্যার নদীর ধার রাস্তাঘাট মন্দিরের আশেপাশে জায়গা। এমনকী চিত্রকূট এলাকাতেও লাগানো হয়েছে চন্দননগরের আলো। চন্দননগরের আলো দীপাবলিতে আলোকিত করে তুলেছে অযোধ্যাকে।
সাহা ইলেকট্রিকসের কর্ণধার মনোজ সাহা। তিনি বলেন, দুর্গাপুজোর আগে থেকে অযোধ্যার জন্য কাজ শুরু হয়ে গিয়েছিল। দুর্গাপুজোর পর অযোধ্যায় ৬০ জন কারিগরকে পাঠানো হয় আলো ইনস্টল করার জন্য। মোট বরাত মিলেছিল ৮০ লক্ষ টাকার। সেই আলো দিয়েই সেজে উঠেছে রামমন্দির, অযোধ্যার রাস্তাঘাট।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications