Exit Poll: কর্নাটকে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় আসবে কংগ্রেস! ইঙ্গিত Axis-My India- বুথ ফেরত সমীক্ষায়
Karnataka Election Exit Poll 2023: সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে কর্নাটকের মসনদে আসতে পারে কংগ্রেস! ইঙ্গিত Axis-My India- বুথ ফেরত সমীক্ষায়। যা রীতিমত চাপ বাড়াচ্ছে বিজেপির। যদিও বুথ ফেরত সমীক্ষা কতটা সঠিক হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
তবে বুথ ফেরত সমীক্ষা দেখে উত্তেজিত কংগ্রেস নেতা-কর্মীরা। বিশেষ করে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে কর্নাটকের এহেন বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিওত বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মনে করছে ওয়াকিবহালমহল। যদিও নির্দিষ্ট কিছু ভিত্তির উপর এই সমীক্ষা তৈরি করা হয়। অনেক কিছুই বদলে যেতে পারে। তবুও একাধিক বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে যথেষ্ট চাপের মুখে বিজেপি।

কর্নাটকের ২২৪ টি বিধানসভা আসনে আজ বুধবার নির্বাচন হয়েছে। মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন হয়েছে। কোথাও কোনও অশান্তির খবর সামনে আসেনি। তবে ভোট শেষ হতেই একের পর এক বুথ ফেরত সমীক্ষা আসতে চলেছে। তেমনই India Today- Axis-My India- বুথ ফেরত সমীক্ষা করেছে। আর তাতে স্পষ্ট ইঙ্গিত এবার পরিবর্তন দেখবে কর্নাটকের মানুষ। ১২০ টি আসন পেয়ে ক্ষমতার মসনদে বসবে সোনিয়া গান্ধীর দল।

২২৪ টি বিধানসভা আসনে ১১৩ টি ম্যাজিক ফিগার। ফলে একক ভাবেই সরকার কর্ণাটকে কংগ্রেস গঠন করতে পারবে বলে বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে। অন্যদিকে Axis-My India- বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত এবার ১০০ টি আসনও জিততে পারবে না বিজেপি। ৬২ থেকে ৮০ টি আসন পেয়েই খুশি থাকতে হবে বর্তমানে ক্ষমতায় থাকা বিজেপি। অন্যদিকে জেডিএস ২০ থেকে ২৫ টি আসন পাবে বলে সমীক্ষায় উঠে এসেছে।

অন্যদিকে ০ থেকে ৩ টি আসন অন্যান্যদের খাতে যেতে পারে বলে এক্সিসের সমীক্ষাতে ইঙ্গিত করা হয়েছে। যদিও ভোট শেয়ারিংয়ে বিজেপি গতবারের জায়গা ধরে রেখেছে। সমীক্ষা অনুযায়ী ৩৫ শতাংশ ভোট বিজেপির কাছে যেতে পারে। অন্যদিকে ৪০ শতাংশেরও বেশি ভোট কংগ্রেসের ঘরে যেতে পারে বলে Axis-My India- বুথ ফেরত সমীক্ষায়।
বুথ ফেরত সমীক্ষা সামনে আসতেই জগদীশ শেট্টার জানিয়েছেন, সমীক্ষা অনুযায়ী কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে। এমনকি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে বলেও ইঙ্গিত। ফলে সরকার গঠন সময়ের অপেক্ষা বলেই দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তবে ১০০ শতাংশ বুথ ফেরত সমীক্ষা সঠিক হয় না বলে জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications