করোনা থাবায় হু হু করে কমছে মানুষের গড় আয়ু, আর কত বছর বাঁচতে পারেন আপনি?
করোনা থাবায় হু হু করে কমছে মানুষের গড় আয়ু, আর কত বছর বাঁচতে পারেন আপনি?
দ্বিতীয় ঢেউ খানিক থিতু হলেও এখনও গোটা বিশ্বের বুখেই চোখ রাঙাচ্ছে মারণ করোনা। ইতিমধ্যেই গোটা বিশ্বেই মারণ ভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছেন ৪৭ লক্ষের বেশি মানুষ। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ কোটির বেশি মানুষ। আর তাতেই ঘনাচ্ছে মেঘ। সমীক্ষা বলছে করোনার কারণেই হু হু করে আয়ু কমছে মানুষের।

ঘনাচ্ছে আশঙ্কার মেঘ
অক্সফোর্ডের গবেষণায় ২৯টি দেশের মধ্যে ২২টিতে দেখা যাচ্ছে মানুষের গড় আয়ু ২০১৯ সালের তুলনায় ৬ মাসে কমে গিয়েছে। ২৯টির মধ্যে ২৭টি দেশেই সামান্য হলেও আয়ু কমছে মানুষের। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ সহ চিলিতেও চলে এই সমীক্ষা। আর এই হিসাবে করা হচ্ছে ২১৯ সাল থেকে এখনও পর্যন্ত সামনে আসা পরিসংখ্যানের উপরেই। গোটা বিশ্বে ৫০ লক্ষের কাছাকাছি মানুষের মৃত্যুর কারণেই গড় আয়ুর পরিমাণ অনেকটাই কমে গিয়েছে।

কী বলছেন বিশেষজ্ঞরা
এদিকে গোটা গবেষণা প্রক্রিয়ায় শুরু থেকেই যুক্ত ছিলেন ডঃ রিধি কাশ্যপ। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "আমাদের ফলাফল থেকে এটা স্পষ্ট যে মানব সমাজের উপর কতটা প্রাণঘাতী রূপে আছড়ে পড়েছে কোভিড-১৯। এমনকী এর মারণ ক্ষমতাও কতাট তা এখন স্পষ্ট।" ইতিমধ্যেই এই গবেষণাপত্রটি এপিডেমিওলজির আন্তর্জাতিক জার্নালে প্রকাশিতও হয়েছে বলে জানা যাচ্ছে।

সবথেকে বেশি আয়ু কমছে পুরুষদের
এদিকে এই গবেষণাতেই বলা হচ্ছে সব থেকে বেশি আয়ু কমছে পুরুষদের। সমীক্ষা চালানো ২৯ দেশের মধ্যে এই হার সর্বোচ্চ ১৫ দেশেই। ইতিমধ্যেই মার্কিনি পুরুষদের গড় আয়ু ২ বছরেরও বেশি কমে গিয়েছে। অন্যদিকে ১১ দেশে মহিলাদের আয়ু কমার হারও রীতিমতো উদ্বেগজনক। অন্যদিকে আমেরিকায় মৃত্যুহার সর্বাধিক হয়েছে কর্মরত মানুষদের জন্যই। অন্যদিকে ষাটোর্ধদের জন্যই সবথেকে বেশি মৃত্যুহার বেড়েছে ইউরোপের দেশগুলিতে।

একনজরে ভারতের করোনা চিত্র
যদিও এই সমীক্ষায় ভারতের মতো দেশ ছিল না। তবে আশার কথা এই যে ধীরে ধীরে এই দেশেও কমছে করোনায় মৃত্যুর পরিমাণ। ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪১ জন। এমনকী সক্রিয় রোগীর সংখ্যা গত ১৯১ দিনে সবচেয়ে নীচে নেমে এসেছে। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ৬২০।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications