Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Assembly Elections Results 2023: তিন বিধানসভার জয়ে গ্যারান্টি লোকসভায় হ্যাটট্রিকের, দাবি আত্মবিশ্বাসী মোদীর

Assembly Elections Results 2023: লোকসভা ভোটের আগে যাকে সেমিফাইনাল বলা হচ্ছিল সেই বিধানসভা নির্বাচনে চার রাজ্যের তিনটিতে গেরুয়া ঝড়। মধ্যপ্রদেশে ক্ষমতা দখলে রাখল বিজেপি।

কংগ্রেসের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নিয়েছে ছত্তিশগড় ও রাজস্থান। এরপর আজ সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দফতরে চলল বিজয়োৎসব। রাজকীয় অভ্যর্থনা জানানো হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

Assembly Elections Results 2023: তিন বিধানসভার জয়ে গ্যারান্টি লোকসভায় হ্যাটট্রিকের

মোদী-ম্যাজিকেই যে জয় সুনিশ্চিত হয়েছে তা বারবারই উঠে এসেছে বিজেপির হেভিওয়েট থেকে সাধারণ নেতা-কর্মীদের কথায়। আজ বিজেপির সদর দফতরে নরেন্দ্র মোদীর বক্তব্য শুনতে হাজির হয়েছিলেন কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থক। নরেন্দ্র মোদী বলেন, অনেকেই তো বলছেন আজকের হ্যাটট্রিক ২০২৪ সালের হ্যাটট্রিকও নিশ্চিত করে দিল।

মোদী বোঝাতে চাইলেন, আজকের তিন রাজ্যে বিজেপির এই বিপুল জয় সুনিশ্চিত করে দিল কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের হ্যাটট্রিকও। ভোটের সময় বিরোধীরা যেভাবে বিভাজনের রাজনীতির আশ্রয় নিয়েছিল তারও সমালোচনা শোনা গিয়েছে মোদীর কথায়। তিনি বলেন, জাত-পাতের ভিত্তিতে দেশকে বিভাজিত করার চেষ্টাও হয়েছিল।

মোদী বলেন, আমি জাতি বলতে বুঝি নারীশক্তি, যুবশক্তি, কৃষক ও দরিদ্র পরিবারগুলিকেই। রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের এই জয়কে ঐতিহাসিক ও অভূতপূর্ব বলেও উল্লেখ করেছেন মোদী। তাঁর কথায়, আত্মনির্ভর ভারতের রেজলিউশন জিতল। এই জয় বঞ্চিতদের অগ্রাধিকারের কারণে জয়। দেশ ও রাজ্যের উন্নয়নের পক্ষে জনগণের এই রায়, এই জয়।

তেলেঙ্গানায় বিজেপির আসন বাড়লেও প্রত্যাশিত ভোট পায়নি বিজেপি। যদিও প্রধানমন্ত্রী বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন তেলেঙ্গানার মানুষজনকে। সেই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, তেলেঙ্গানার মানুষের জন্য সবরকম উন্নয়নমূলক কাজ সুনিশ্চিত করবে বিজেপি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+