উত্তপ্ত অসম, পরিস্থিতি পর্যালোচনায় মোদী-অমিত শাহের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
উত্তপ্ত অসম, পরিস্থিতি পর্যালোচনায় মোদী-অমিত শাহের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল অসম। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। আক্রান্ত হয়েছেন বিজেপি নেতামন্ত্রীরা। এমনকী মুখ্যমন্ত্রীর বাড়িতেও হামলা চালানো হয়েছে। পরিস্থিতি বিবেচনা করতে আজ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।

ইতিমধ্যেই অসমের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দিয়েছেন অসমের সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি। তিনি জানিয়েছেন, রাজ্যের মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। কীকরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চলেছেন তাঁরা।
নাগরিকত্ব বিল রাজ্যসভায় পেশের দিন থেকেই উত্তাল হয়ে উঠেছে অসম। বাংলাদেশের সহকারী হাইকমিশনারও আক্রান্ত হয়েছেন আন্দোলনকারীদের হাতে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। সেদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের বিদেশমন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অসমের বাসিন্দাদের এই নিয়ে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।












Click it and Unblock the Notifications