বাংলায় ২০০ আসন, অসমে বিজেপির টার্গেট কত! নাড্ডার মেগা প্রচার ঘিরে তুঙ্গে বরাক উপত্যকার পারদ

শুধু বাংলায় নয়, দেশের একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের মাঝে দলবদলের ঝড় অব্যাহত। ভিন দল থেকে বিজেপি যোগের ট্রেন্ড ২০২১ ভোট এগিয়ে আসতেই বাড়তে আরম্ভ করেছে। এমন এক পরিস্থিতিতে বারক উপত্যকায় সাজো সাজো রব নাড্ডার সফর ঘিরে।

 মোদীর প্রচার স্মৃতি উস্কে দিতে চলেছেন নাড্ডা

মোদীর প্রচার স্মৃতি উস্কে দিতে চলেছেন নাড্ডা

২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচার পর্ব নরেন্দ্র মোদী শুরু করেছিলেন অসমের বরাক উপত্যকা থেকে। যা কার্যত বিজেপির দুর্গ নামে খ্যাত। আর সেই স্মৃতি উস্কে এবার কয়েক দিনের মধ্যেই অসমে বিজেপির প্রচার পর্ব শুরু করতে চলেছেন জেপি নাড্ডা। এর বিজেপির সর্বভারতীয় প্রধানও তাঁর প্রচারের কর্মসূচি রেখেছেন অসমের বরাক উপত্যকা থেকে।

দলবদল ও বিজেপির মেগা শো

দলবদল ও বিজেপির মেগা শো

এদিকে, অসমে কংগ্রেস থেকে একাধিক দলের নেতার যোগ দিতে শুরু করেছেন বিজেপিতে। প্রসঙ্গত, দেখা যাচ্ছে, বিজেপি যোগের ট্রেন্ড অসমেও বাংলার মতোই প্রকট। যে অসমে এখন বিজেপির সর্বানন্দ সোনোয়ালের সরকার রয়েছে। এই সর্বানন্দ সোনোয়াল, হিমন্ত বিশ্বশর্মার মতো অসমের তাবড় বিজেপি নেতাদের নিয়ে জেপি নাড্ডার মেগা মিছিল এই সপ্তাহে আসন্ন। সোমবারের এই মিছিলে বিজেপির স্ট্রং হোল্ড বরাক উপত্যকা কতটা সাড়া দেয়, তার দিকে তাকিয়ে অসম। ৩ জেলা নিয়ে এই বরাক উপত্যকাই বিজেপিকে অসমে দাপট কায়েমে সহায়তা করেছে।

অসমে ২০১৬ বিধানসভা ভোটে বরাক উপত্যকার ফলাফল

অসমে ২০১৬ বিধানসভা ভোটে বরাক উপত্যকার ফলাফল

২০১৬ সালের বিধানসভা ভোটে বরাক উপত্যকার ১৫ টি আসনের মধ্যে ৮ টি বিজেপি জয় করে। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটাক ফ্রন্ট পায় ৫ টি, কংগ্রেস ২ টি আসন। এদিকে গত মাসে এখানের লখীপুরের বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিকতে যোগ দিয়েছেন। এমন এক পরিস্থিতিতে ২০২১ সালেও বরকা উপত্যকা বিজেপির মুখে হাসি ফোটাতে পারে বলে মনে করা হচ্ছে।

 বাংলায় ২০০, অসমে বিজেপির টার্গেট কত?

বাংলায় ২০০, অসমে বিজেপির টার্গেট কত?

বাংলায় ২৯৪ আসনের ভোট যুদ্ধের মধ্যে ২০০ টি আসন জেতার লক্ষ্য বিজেপিকে দিয়ে গিয়েছেন অমিত শাহ। সেখানে অসমে ১২৬ টি আসনের মধ্যে বিজেপির টার্গেট ১০০ টি আসন। আগের বার ৬০ আসন নিয়ে সরকার গড়ার পর 'শত' আসনে 'শতদল' বিজেপি ফোটাতে পারে কি না , সেদিকে তাকিয়ে দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+