Arvind Kejriwal: তিহাড় জেলে প্রাক্তনের পাশেই থাকবেন কেজরিওয়াল! নজরে থাকবে CCTV

Arvind Kejriwal: তিহাড় জেলেই যেতে হল অরবিন্দ কেজরিওয়ালকে! আবগারী মামলায় (Delhi liquor policy case) গ্রেফতার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। দু'দফায় ইডি হেফাজত শেষে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে কেজরিওয়ালকে। সেই মতো সোমবার দুপুরের পর কড়া নিরাপত্তায় তিহাড় জেলে নিয়ে আসা হয় তাঁকে। যা খবর, ২ নম্বর জেলে রাখা হবে কেজরিওয়ালকে।

ইতিমধ্যে জেলে তিনটি বই পড়বেন বলে জানিয়েছেন। সেই মতো ভগবত গীতা, রামায়ণ এবং সাংবাদিক নীরজা চৌধুরীর লেখা 'হাউ প্রাইম মিনিস্টারস ডিসাইড' বইটি মুখ্যমন্ত্রীকে (Arvind Kejriwal) দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Arvind Kejriwal

  • Arvind Kejriwal: থাকবেন ২ নম্বর জেলে

হাই প্রোফাইল বন্দি! এখনও মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal) পদ থেকে ইস্তফাও দেননি। ফলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যা খবর, তিহাড় জেলে জেল নম্বর- ২'তে রাখা হবে কেজরিওয়ালকে। তিহাড়ে এরকম মোট ১৬টি জেল রয়েছে। এর মধ্যে ৯টি জেল শুধুমাত্র তিহাড়ে রয়েছে। একটিট জেল রোহিণীতে এবং ৬টি জেল মন্ডোলিতে রয়েছে। রোহিণী এবং মন্ডোলি তিহাড় জেলের নিয়ন্ত্রণে রিয়েছে। বলে রাখা প্রয়োজন, আবগারী মামলায় তিহাড় জেলেই রয়েছেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া।

  • Arvind Kejriwal: প্রাক্তনের পাশেই থাকবেন বর্তমান

তিনি জেল নম্বর ১ -এ রয়েছেন বলে খবর। ফলে প্রাক্তন সহযোদ্ধার পাশেই তিহাড়ে জায়গা হবে কেজরিওয়ালের। যা খবর, কেজরিওয়ালের উপর নজরদারি রাখা হবে। এজন্য সিসিটিভির ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে এদিন জেলে যাওয়ার আগে চিকিৎসকরা শারীরিক পরীক্ষা করেন দিল্লির মুখ্যমন্ত্রীর। পাশাপাশি জেলেও সমস্ত চিকিৎসা সংক্রান্ত রেকর্ড রাখা থাকবে বলে জানা গিয়েছে। যা খবর, জেলে থেকেই রাজ্য প্রশাসনের সমস্ত কাজ চালাবেন কেজরিওয়াল (Arvind Kejriwal)।

বলে রাখা প্রয়োজন, আবগারী মামলায় বেশ কয়েকজন ইতিমধ্যে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বোন কবিতাও তিহাড় জেলে বন্দি। যদিও তিনি রয়েছেন মহিলা সেলে। তার জেল নম্বর ৬। অন্যদিকে রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং রয়েছেন জেল নম্বর পাঁচ-এ। একের পর এক হাই প্রোফাইল বন্দি এই মুহূর্তে তিহাড় জেলে বিচারাধীন। ফলে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে জেল প্রশাসনের তরফে। বিশেষ করে ঢোকা-বেরনোর ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, আবগারী মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ এদিন দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+