রাহুলের ‘ভুল’ থেকে শিক্ষা নিয়েই ‘হ্যাটট্রিক’ কেজরির, মোদীকে দিলেন মোক্ষম জবাব
রাহুলের ‘ভুল’ থেকে শিক্ষা নিয়েই ‘হ্যাটট্রিক’ কেজরির, মোদীকে দিলেন মোক্ষম জবাব
'কেয়া আপকি পার্টি মেঁ সিএম ফেস হ্যায়'- আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে এভাবেই চ্যালেঞ্জ জানিয়ে প্রচার শুরু করেছিলেন। আসলে তিনি প্রচারে বলতে চেয়েছিলেন তাঁর বিকল্প বিজেপিতে কেউ নেই। কেজরিওয়ালের সেই বিবৃতিই যেন স্পষ্ট হল দিল্লির নির্বাচনী ফলে। সত্যিই এবারও কেজরিওয়ালের বিকল্প খুঁজে পাওয়া গেল না।

বিকল্প মুখে কোথায় বিজেপির!
কংগ্রেস ২০১৯-এর লড়াইয়ে যে ভুল করেছিল, এবার আম আদমি পার্টির প্রধান মুখ অরবিন্দ কেজরিওয়াল তা করেননি। তিনি প্রতিদিনই নিয়ম করে বিজেপিকে বিঁধে গিয়েছে, এবার বিজেপিতে মুখ্যমন্ত্রী পদে মুখ কে। বিজেপি যে ২০১৫ সালের ভুল করবে না, তা জানতেন কেজরিওয়াল। সেবার কেজরিওয়ালের বিরুদ্ধে কিরণ বেদীকে প্রার্থী করা হয়েছিল। এবার সত্যিকারের কোনও মুখই খুঁজে পায়নি বিজেপি।

প্রচারেই পিছিয়ে পড়েন মোদী-শাহরা
মাসব্যাপী হাই ভোল্টেজ প্রচার চলাকালীন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বিজেপিকে বারবার অনুরোধ করেছিলেন, আপনাদের মুখ্যমন্ত্রী পদে প্রার্থীর নাম জানান। চ্যালেঞ্জারের নাম জানাতে পারেনি বিজেপি। ফলে লড়াইয়ে পিছিয়ে পড়েছে বিজেপি। ২০১৯-এও ঠিক একইভাবে বিরোধীদের প্রধানমন্ত্রী পদে মুখ কে বারবার জানতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। বিরোধীরা কাউকে তুলে আনতে পারেনি সে জায়গায়। ফলে পিছিয়ে গিয়েছে লড়াইয়ে।

বিস্ময়ের যে একই ভোটারেরই দুই মত
প্রধানমন্ত্রী মোদী গত আট বছরে বিজেপির বৃহত্তম ভোট ক্যাচার হয়েছেন ঠিকই, কিন্তু রাজ্যস্তরে এখন আর সেভাবে সাফল্য আনতে পারছেন না। তাই একের পর এক ভোটে হার স্বীকার করতে হচ্ছে। আবার এটাও বিস্ময়ের যে একই ভোটার বিজেপিকে ভোট দিয়েছে লোকসভা নির্বাচনের সময়। আবার তারাই বিধানসভা নির্বাচনে আপকে বেছে নিয়েছে। ছুঁড়ে ফেলে দিয়েছে বিজেপিকে।

বিদ্বেষ উড়িয়ে দিয়েছে আপের উন্নয়ন
দিল্লির ভোটে বিজেপির কাছে কোনও ইস্যু ছিল না। তাই সাম্প্রদায়িকতা, বিদ্বেষ, ধর্মীয় মেরুকরমের তাস ফেলেছিল। কিন্তু সেইসব ফুৎকারে উড়িয়ে আপ শুধু উন্নয়নকে সামনে এনেছিল। সেই উন্নয়নের জাদুতে উভে গিয়েছে। বিজেপির ধর্মান্ধ রাজনীতি। ভোটাররা সাফ জবাব দিয়েছে, জাতীয় ইস্যুতে তোমাদের ভোট দিয়েছিলাম, এবার আর নয়, এবার তাঁদের ভোট উন্নয়নের দিকে।

কংগ্রেসের ভুল করেননি আপ সুপ্রিমো
কংগ্রেস ২০১৯ সালে লোকসাব নির্বাচনে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে যে ভুল করেছিল, সেই ভুল আম আদমি পার্টি করেনি। একটা ব্যক্তিগত নিশানা করেনি মোদী-শাহদের। যা কিছু বিদ্বেষের মোকাবিলা আম আদমি পার্টি সুপ্রিমো করেছেন উন্নয়ন বার্তা দিয়ে। তাতেই বিপুল জয় এসেছে। ঝাড়ু-ঝড়ে সাফ হয়ে গিয়েছে পদ্ম।












Click it and Unblock the Notifications