উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি থেকে গ্রেফতার! চিদাম্বরম-সান্নিধ্যে থাকা সিবিআই সদর দফতর একনজরে
ইউপিএ জমানায় ২০১১-র এপ্রিলে এই সিবিআই সদর দফতরের উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আর সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই পি চিদাম্বরম।
বুধবার সন্ধেয় চিদাম্বরম কংগ্রেস সদর দফতরে হাজির হওয়ার পর থেকেই নাটক শুরু হয়। তিনি জোরবাগের বাড়ি পৌঁছতেই সিবিআই গোয়েন্দারা দেওয়ার টপকে বাড়িতে ঢোকেন। এরপরে আসেন ইডির আধিকারিকরা। গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয় সিবিআই-এর সদর দফতরে। সেখানেই তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয় আইএনএক্স মিডিয়া মামলায়। ইউপিএ জমানায় ২০১১-র এপ্রিলে এই সিবিআই সদর দফতরের উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আর সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই পি চিদাম্বরম।

সিবিআই সদর দফতর। ১১ তলার এই ভবন তৈরি হয়েছিল ১৮৬ কোটি টাকা ব্যয়ে। তৈরি করেছিল ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন। ২০১১ সালেই সিবিআই-এর বিভিন্ন শাখাকে এক ছাতার তলায় আনা হয়। অফিসের আয়তন প্রায় ৭ হাজার স্কোয়ার মিটার। রয়েছে আধুনিক সব ব্যবস্থা। এই ভবনেই রয়েছে আধুনিকসব যন্ত্র, যা তদন্ত কিংবা তদন্ত পরবর্তী পর্যায়ে তথ্য সংরক্ষণে সাহায্য করে থাকে। বিভিন্ন ফ্লোরে রয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ঘর, লকআপ, ডর্মিটরি, কনফারেন্স হল। এছাড়াও সিবিআই কর্মীদের জন্য ক্যাফেটরিয়া। যেখানে একসঙ্গে ৫০০ জন চা খাওয়ার ব্যবস্থা রয়েছে। রয়েছেন পুরুষ ও মহিলাদের জন্য আলাদা জিম। ছাদে যেমন বাগান রয়েছে, আবার নিচে রয়েছে প্রায় সাড়ে চারশো গাড়ি রাখার ব্যবস্থা।
#WATCH ANI file footage: The then Union Home Minister, P Chidambaram at the inauguration of the new Central Bureau of Investigation (CBI) headquarters in Delhi on June 30, 2011. Chidambaram was arrested by CBI yesterday and brought to this complex. pic.twitter.com/ikuxIzaSyF
— ANI (@ANI) August 22, 2019
মঙ্গলবার দিল্লি হাইকোর্ট অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় বড় ধাক্কা খান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। পাশাপাশি সুপ্রিম কোর্টেও তাঁর আবেদনে জরুরি ভিত্তিতে শুনানি করতে রাজি হয়নি। এর ঘন্টাখানেকের মধ্যেই সিবিআই এবং ইডি আধিকারিকরা তাঁর দিল্লির জোরবাগের বাড়িতে হানা দেন। যদিও সেই সময় তাঁকে পাওয়া যায়নি। প্রায় ২৭ ঘন্টা পর তিনি সকলের সামনে আসেন কংগ্রেস দফতরে। আরও ঘন্টা তিনেক পর সেই জোরবাগের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে আনুষ্ঠানিকভাবে সেকথা জানানো হয় সিবিআই সদর দফতরে নিয়ে যাওয়ার পর।












Click it and Unblock the Notifications